রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

Prof Dr Tareque Shamsur Rehman

In his Office at UGC Bangladesh

Prof Dr Tareque Shamsur Rahman

During his stay in Germany

Prof Dr Tareque Shamsur Rahman

At Fatih University, Turkey during his recent visit.

Prof Dr Tareque Shamsur Rehman

In front of an Ethnic Mud House in Mexico

বিশ্বরাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে

বিশ্বরাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফরের আগে ঢাকা ঘুরে গেছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী (আন্তর্জাতিক সহযোগিতা) রোরি স্টুয়ার্ট। টেরেসা মের মন্ত্রিসভায় যোগ দেওয়া রোরি স্টুয়ার্টের এটা প্রথম বাংলাদেশ সফর। গত ২৩ জুন ব্রিটেনে গণভোট ও গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং বাংলাদেশে ব্রিটেনের সহযোগিতার ধরন নিয়ে আলোচনা করতেই রোরি স্টুয়ার্ট বাংলাদেশে এসেছিলেন। এদিকে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং আগামী অক্টোবরের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসছেন। বাংলাদেশ সফরকালে চীনা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হবেন। এ দুই নেতা ১৫ ও ১৬ অক্টোবর ভারত সফর করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোয়ায় অনুষ্ঠিত বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) সম্মেলনে যোগ দেবেন। আর চীনা প্রেসিডেন্ট শি যোগ দেবেন ব্রিকস শীর্ষ সম্মেলনে। গোয়াতেই এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারত বর্তমান ব্রিকসের (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) চেয়ারম্যান। সব মিলিয়ে বিশ্বরাজনীতির অঙ্গনে বাংলাদেশ এই মুহূর্তে একটি বহুল আলোচিত নাম। বলার অপেক্ষা রাখে না, জন কেরির বাংলাদেশ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের গুরুত্ব আরো বেড়েছে।জন কেরির ঢাকা সফর অনেক আগেই প্রত্যাশিত ছিল। গত চার বছরে এটা ছিল কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় ঢাকা সফর। ২০১২ সালের মে মাসে তৎকালীন  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ঢাকা সফর করে গেছেন। হিলারি ক্লিনটন বর্তমানে ডেমোক্রেটিক দলীয় প্রার্থী হিসেবে নভেম্বরের (২০১৬) প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে জন কেরির সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেরির সঙ্গে এসেছিলেন নিশা দেশাই বিসওয়াল, যিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া-সংক্রান্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী। নিশা দেশাই এর আগে একাধিকবার বাংলাদেশ সফর করেছেন এবং বাংলাদেশ সম্পর্কে তাঁর যথেষ্ট ধারণা রয়েছে। সুতরাং কেরি তাঁর ঢাকা সফরে যখন নিশা দেশাইকে সঙ্গে নিয়ে আসেন তখন বুঝতে হবে যুক্তরাষ্ট্র প্রশাসন বাংলাদেশকে কত গুরুত্ব দেয়। মূলত এশিয়া-প্যাসিফিক অঞ্চল ঘিরে যুক্তরাষ্ট্রের যে নীতি, তাতে বাংলাদেশ একটি শক্ত অবস্থানে আছে। দক্ষিণ চীন সাগরে উত্তেজনা ও ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর তৎপরতার প্রেক্ষাপট যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ যে উন্নয়নের ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জন করেছে, এটা কেরি স্বীকার করেছেন। এটা বাংলাদেশের জন্য একটি প্লাস পয়েন্ট। কেননা বিশ্ব অর্থনীতিতে যখন এখনো শ্লথগতি চলছে তখন বাংলাদেশ তার জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে ধরে রেখেছে। তৈরি পোশাক নিয়ে হাজারটা প্রতিবন্ধকতার মাঝেও যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য বাংলাদেশের অনুকূলে। ২০১৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে ৩০৫২ দশমিক ২ মিলিয়ন ডলারের পণ্য, আর আমদানি করেছে ৪৩৯ দশমিক ৮ মিলিয়ন ডলারের পণ্য। অর্থাৎ যুক্তরাষ্ট্রের পক্ষে মাত্র ছয় মাসে ঘাটতির পরিমাণ ২৬১২ দশমিক ৫ মিলিয়ন ডলার। ২০১৫ সালে ঘাটতি ছিল ৫০৪৮ মিলিয়ন ডলার। অর্থাৎ বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ শক্ত অবস্থানে আছে। সুতরাং কেরি যখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন তখন সত্যটাই তিনি তুলে ধরেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে ২০১২ সালে হিলারি ক্লিনটনের ঢাকা সফরের সময় তিনি বাংলাদেশকে একটি ‘সফট পাওয়ার’-এর সঙ্গে তুলনা করেছিলেন। অর্থাৎ বিশ্ব আসরে বাংলাদেশ যে একটি শক্তি এবং বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা যে রয়েছে, হিলারি ক্লিনটন সেটা স্বীকার করে গিয়েছিলেন। আর আজ চার বছর পর কেরিরও স্বীকারোক্তি মিলল।
কেরির ঢাকা সফরে জঙ্গিবাদের উত্থানের প্রশ্নটিও এসেছে। জঙ্গি দমনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহযোগিতা চেয়েছে। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে ও গোয়েন্দা তথ্যবিনিময় করতেও দুই দেশ রাজি হয়েছে। বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা চেয়েছে। জঙ্গিবাদ, জিএসপি সুবিধা ইত্যাদি প্রশ্নে বাংলাদেশ তার অবস্থান পরিবর্তন করেনি এবং যুক্তরাষ্ট্র কার্যত বাংলাদেশের এই ভূমিকাকে সমর্থন করে গেছে। একটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না। সত্তরের দশকের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। বাংলাদেশ আজ বিশ্বকে দিতে পারে। বাংলাদেশের সামর্থ্য বেড়েছে। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা, যোগ্যতা ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা আজ বিশ্ব স্বীকৃত। অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রশংসা করার মতো। সুতরাং যুক্তরাষ্ট্রের প্রয়োজন রয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম সংলাপ পার্টনার। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র প্রতিবছর একবার সংলাপে মিলিত হয়। দক্ষিণ চীন সাগর এবং সেই সঙ্গে ভারত মহাসাগরে চীনের নৌবাহিনীর ভূমিকার ব্যাপারে যুক্তরাষ্ট্র সন্দিহান। বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে থেকে তার ভূমিকা পালন করে আসছে। দক্ষিণ চীন সফরের অর্থনৈতিক ভিত্তি ও ভারত মহাসাগরের স্ট্র্যাটেজিক গুরুত্ব দিনে দিনে বাড়ছেই। ফলে খুব সংগত কারণেই চীনের যে এ অঞ্চলের ব্যাপারে তাদের আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। এ অঞ্চল ঘিরে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজ এ অঞ্চলে ঘোরাফেরা করছে। এ অঞ্চলের মালিকানা নিয়ে আন্তর্জাতিক আদালত সম্প্রতি চীনের দাবি খারিজ করে দিলেও চীন তা মেনে নেয়নি। চীন ফিলিপাইনের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে। ফলে এ অঞ্চলে উত্তেজনা বাড়লে তার টেউ এসে লাগবে ভারত মহাসাগরেও। সুতরাং চীনের বিরুদ্ধে একটি শক্ত অবস্থান নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র যে ভারত মহাসাগরীয় অঞ্চলে তার তৎপরতা বাড়াবে, এটাই স্বাভাবিক। তাই জন কেরির বাংলাদেশ ও ভারত সফর এ দৃষ্টিতেই আমাদের দেখতে হবে। মোদির জমানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক আরো বেড়েছে। ভারতে মার্কিন বিনিয়োগ বেড়েছে। ভারত যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজির অংশ। ভারতকে তার প্রয়োজন এ অঞ্চলে চীনের প্রভাব কমানোর জন্য। ফলে বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে নীতি, সেই নীতি ভারতকে আস্থায় নিয়েই তৈরি করা। অর্থাৎ ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের আলোকেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক রচিত হবে। আলাদা করে  বাংলাদেশের ব্যাপারে কোনো নীতি প্রণয়ন করবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট এমন কোনো সিদ্ধান্ত নেবে না, যাতে ভারতের স্বার্থ ক্ষুণ্ন হয়। ভারতকে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রয়োজন খুব বেশি।
এ প্রসঙ্গে ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের ভূমিকা নিয়ে আলোচনা করা প্রয়োজন। চীনের বর্তমান প্রেসিডেন্ট ‘দ্য সিল্ক রোড ইকোনমিক বেল্ট অ্যান্ড মেরিটাইম সিল্ক রোড’ (বহুল প্রচারিত ওয়ান বেল্ট ওয়ান রোড) নামে যে নীতি প্রণয়ন করেছেন, তাতে ৬০ দেশকে চীন তার বাণিজ্যিক কাঠামোয় নিয়ে আসতে চাইছে। এতে চীনের সঙ্গে সড়কপথে মধ্য এশিয়ার দেশগুলো যেমন সংযুক্ত হবে, ঠিক তেমনি দক্ষিণ এশিয়া তথা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোও সামুদ্রিক পথে সংযুক্ত হবে। এই বিশাল প্রকল্প বাস্তবায়নে চীনের খরচ হবে চার থেকে আট ট্রিলিয়ন ডলার। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ ও শীর্ষস্থানীয় বড় অর্থনীতির সঙ্গে টিপিপি বা ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ এবং ট্রান্স-আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ নামে যে দুটি চুক্তি করেছে, তার বিকল্প হিসেবেই চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের ‘ব্রেন চাইল্ড’ হচ্ছে এই ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ কর্মসূচি। সিরিয়াস পাঠকরা স্মরণ করতে পারেন চীনের String of Pearls প্রজেক্টের কথা। এ প্রজেক্টের আওতায় চীন দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক সমুদ্রবন্দরকে ‘মুক্তার মালা’র মতো একসঙ্গে সংযুক্ত করেছে। প্রতিটি বন্দরেই চীনের নৌবাহিনীর উপস্থিতি রয়েছে। সংবাদপত্রের খবর অনুযায়ী চীন ভারত মহাসাগরে অবস্থিত একাধিক দেশে তাদের নৌঘাঁটি নির্মাণের চেষ্টা করছে। জিবুতি, গাওদার (বেলুচিস্তান), হামবানতোতা (শ্রীলঙ্কা), মিয়ানমার, ইয়েমেন, মোজাম্বিক, মাদাগাস্কার, ওমান কিংবা কেনিয়ায় চীনা নৌঘাঁটি নির্মাণের আগ্রহের খবর সংবাদপত্রে ছাপা হয়েছে। জিবুতি ও মাদাগাস্কারে নৌঘাঁটি নির্মাণ শেষ হয়েছে। চীনের এই নৌঘাঁটি নির্মাণের বিষয়টিকে ভারত খুব সহজভাবে নেয়নি। ভারতও একইভাবে সিসিলি ও মৌরিতুসের দুটি দ্বীপে ভারতের নৌঘাঁটি নির্মাণ করছে। ২০১৫ সালের মার্চে প্রধানমন্ত্রী মোদির এই দ্বীপ দুটি সফরের সময় এই নৌঘাঁটি নির্মাণের কথা প্রথমবারের মতো জানা যায়। অনেকেই স্মরণ করতে পারেন, হামবানতোতায় চীনা সাবমেরিনের উপস্থিতি ভারত তার নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ বলে মনে করেছিল। ভারত বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছিল। শেষ পর্যন্ত নির্বাচনে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে পরাজয়বরণ করেছিলেন। এর মধ্য দিয়ে সেখানে সিরিসেনা প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন।
বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে থেকে চীনের সঙ্গে তার সম্পর্ক রক্ষা করে আসছে। ভারত মহাসাগর কিংবা দক্ষিণ চীন সাগর প্রশ্নে বাংলাদেশ কোনো পক্ষ অবলম্বন করেনি। চীন বাংলাদেশের নিকট প্রতিবেশী। চীনের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ গুরুত্ব দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গিয়েছিলেন ২০১৪ সালে। তখন বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল। বেশ কয়েকটি মৈত্রী সেতু চীন তৈরি করে দিয়েছে। নির্মাণাধীন পদ্মা সেতুতেও চীনা কন্ট্রাক্টরদের ভূমিকা রয়েছে। চীন বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণে আগ্রহী। গত ২১ মার্চ ঢাকায় কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের একটি অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত মা সিং ছিয়াং বলেছিলেন, প্রয়োজনে অন্য যেকোনো রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে চীন এ কাজটি করতে চায়। বাংলাদেশ-চীন বাণিজ্য চীনের অনুকূলে থাকলেও চীন এরই মধ্যে পাঁচ হাজার বাংলাদেশি পণ্যের সে দেশে বাজারজাতকরণে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। চীনা বিনিয়োগও বাড়ছে দিনে দিনে। ২০০২ সালে চীনের সঙ্গে বাংলাদেশের একটি সামরিক সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা এখনো অব্যাহত রয়েছে। আমাদের সীমান্ত থেকে চীনের দূরত্ব খুব বেশি দূরে নয়। চীন এই মুহূর্তে এশিয়ার অর্থনীতিতে এক নম্বরে এবং ভারতের অবস্থান তৃতীয়। ফলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে চীন ও ভারত যে ফ্যাক্টর, তা অস্বীকার করা যাবে না। বাংলাদেশ এই দুটি দেশের সঙ্গে ভারসাম্যমূলক নীতি অনুসরণ করে আসছে। বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হতে চায়। এ ক্ষেত্রে চীন আমাদের মধ্যম আয়ের দেশে পরিণত হতে সাহায্য করবে বলে চীনা রাষ্ট্রদূত আমাদের আশ্বস্ত করেছেন। চলতি আগস্ট মাসে চীন-বাংলাদেশ সম্পর্কের ৪১ বছর পার হবে। এমনি সময়ে চীনা প্রেসিডেন্ট শি চিনপিং ঢাকায় আসছেন। নিঃসন্দেহে এটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি বড় সাফল্য। একুশ শতকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার হচ্ছে ‘নেক্সট ইলেভেন’ (গোল্ডম্যান স্যাকস-এর মূল্যায়নে) দেশগুলোর কাতারে নিজের অবস্থান শক্তিশালী করা এবং পররাষ্ট্রনীতিকে সেই লক্ষ্যে সাজিয়ে এটা অর্জন করা। প্রধানমন্ত্রীর জাপান ও চীন সফর, জন কেরির ঢাকা সফর ও চীনা প্রেসিডেন্টের ঢাকা আগমন যে আমাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি সাধিত হবে, তা নির্দ্বিধায় বলা যায়। Daily Kalerkontho 06.09.2016

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নয়া সমীকরণ

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অতি সম্প্রতি বেশকিছু পরিবর্তন হয়েছে। ২৩ আগস্ট তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার অভ্যন্তরে তাদের সামরিক অভিযান চালিয়েছে। সেই সামরিক অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের দ্বারা নিয়ন্ত্রিত সিরীয় শহর জারাব্লুস দখল করেছে এবং ওই শহরটি আইএসমুক্ত করেছে। তুরস্কের সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্ক সফর করেছেন এবং প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখার কথা বলেছেন। সিরিয়া প্রশ্নে জেনেভায় কেরি-লেভারভ বৈঠক করেছেন এবং আগামী বছরের শুরুতে একটি শান্তি পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। সিরিয়ার সংকট নিয়ে এই যখন পরিস্থিতি- তখন চীন জানিয়েছে, তারা সিরিয়ায় যুদ্ধবিমান পাঠাচ্ছে। এ যুদ্ধবিমানগুলো কোথায় মোতায়েন করা হবে কিংবা কোনো সিরীয় বিমানঘাঁটি থেকে তা পরিচালনা করা হবে কিনা, সে ব্যাপারে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া না গেলেও এটা বলা হয়েছে- এ বিমানগুলো সিরিয়ায় জঙ্গি স্থাপনাগুলোর ওপর হামলা চালাবে। চীনের এ ভূমিকা নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। কেননা ইতিমধ্যে আইএসের বিরুদ্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিমানগুলো গত এক বছর ধরে বিমান হামলা করে আসছে। এখন এর সঙ্গে যোগ দিল চীন। এরদোগানের রাশিয়া সফরের পরপরই তুরস্ক সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান পরিচালনা করেছে। আইএস নির্মূলের প্রশ্নে তুরস্কের যেমন একটি ভূমিকা রয়েছে, ঠিক তেমনি সিরিয়ায় আসাদের ক্ষমতায় টিকে থাকা, লাখ লাখ সিরীয় নাগরিকের দেশান্তরের ঘটনায়ও তুরস্কের ভূমিকাকে অস্বীকার করা যায় না। প্রতিটি ক্ষেত্রে তুরস্কের রাজনীতি, তুরস্কের স্ট্র্যাটেজিক অবস্থান গুরুত্বের দাবি রাখে। সুতরাং তুরস্কে যখন একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থান (১৫ জুলাই, ২০১৬) সংঘটিত হয়, তখন খুব স্বাভাবিকভাবেই এর একটি প্রতিক্রিয়া তুরস্কের রাজনীতির পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতেও থাকবে। বিশেষ করে সিরিয়া সংকটের সমাধান, আইএসকে পরিপূর্ণভাবে নির্মূলের প্রশ্নে তুরস্কের ভূমিকা কী হবে, সেটি একটি বড় প্রশ্ন এখন। এ ক্ষেত্রে দুটো বিষয় আমাদের মনে রাখতে হবে। তুরস্ক ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য। তুরস্কে মার্কিন সেনা রয়েছে এবং একাধিক বিমানঘাঁটি যুক্তরাষ্ট্র ব্যবহার করে। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট রয়েছে, তাতে তুরস্ক অন্যতম একটি ফ্যাক্টর। তুরস্কের ব্যাপারে রাশিয়ারও স্বার্থ রয়েছে। তুরস্ক রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয়। ব্ল্যাক সী বা কৃষ্ণসাগর এ দেশ দুটোকে আলাদা করেছে। এ দেশ দুটোর মাঝে আছে আবার তিনটি দেশ- জর্জিয়া, আরমেনিয়া ও আজারবাইজান। জর্জিয়াকে ন্যাটো সদস্যভুক্ত করার আগ্রহ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের। জর্জিয়ার সঙ্গে রাশিয়ার ‘সীমিত যুদ্ধের’ খবর আমরা জানি। অন্যদিকে আরমেনিয়া ও আজারবাইজানের ‘অভ্যন্তরীণ যুদ্ধে’ তুরস্ক ও রাশিয়া পরোক্ষভাবে জড়িয়ে আছে। তবে ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়ায় (২০১৪), কৃষ্ণসাগরের গুরুত্ব বেড়েছে। এখানে রয়েছে রাশিয়ার বড় নৌঘাঁটি। কৃষ্ণসাগরের পাশ ঘেঁষে রয়েছে তুরস্কের বিখ্যাত বসফোরাস প্রণালী ও মারমারা সাগর। ইস্তাবুলের বিখ্যাত বসফোরাস প্রণালী হচ্ছে প্রাচ্য ও পশ্চিমের অদ্ভুত এক মিলন স্থান। এই মারমারা প্রণালী ভূমধ্যসাগর এবং কৃষ্ণসাগরকে সংযুক্ত করেছে। রাশিয়ার নৌ-স্ট্রাটেজিস্টরা এ কারণেই তুরস্ককে গুরুত্ব দেন বেশি। সুতরাং তুরস্কে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পেছনে অভ্যন্তরীণ রাজনীতি যতটুকু ভূমিকাই পালন করে থাকুক না কেন, দুই পরাশক্তির (রাশিয়া ও যুক্তরাষ্ট্র) এতে একটা ‘যোগসূত্র’ থাকা বিচিত্র কিছু নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের ‘সনাতন সম্পর্ক’ থাকলেও, সাম্প্রতিক সময়গুলোয় প্রেসিডেন্ট এরদোগানের ওপর পূর্ণ আস্থা রাখতে পারছিল না ওয়াশিংটন। কোনো কোনো ক্ষেত্রে তুরস্ক-যুক্তরাষ্ট্র বিরোধও লক্ষণীয়। অন্যদিকে স্ট্যাটেজিক গুরুত্বের কারণে রাশিয়া তুরস্কে এমন একটি সরকার চাইবে, যা তার স্বার্থরক্ষা করবে। বিশ্ব আসরে রাশিয়াকে তার অবস্থান শক্তিশালী করতে হলে তুরস্ককে আস্থায় নেয়া প্রয়োজন। ইতিমধ্যে ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্কের কারণে এ অঞ্চলের রাজনীতিতে রাশিয়ার অবস্থান শক্তিশালী হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘পারমাণবিক সমঝোতা’ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর, ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে। ইরান এ অঞ্চলের অন্যতম উঠতি শক্তি, যা কিনা বিশ্ব এখন গ্রহণযোগ্যতায় নিয়েছে। ফলে খুব সঙ্গতকারণেই এ অঞ্চলে যদি রাশিয়া-ইরান-তুরস্ক একটি ‘ঐক্য’ গড়ে ওঠে, তাহলে তা বিশ্ব রাজনীতিতেও যে প্রভাব ফেলবে, তা বলাইবাহুল্য। মনে রাখতে হবে, ইতিমধ্যে বেশকিছু ইস্যুতে চীন-রাশিয়া ঐক্য গড়ে উঠেছে। দেশ দুটো এসসিও বা ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে’র সদস্য। ভারত এ জোটের অবজারভার। অন্যদিকে চীন-রাশিয়া-ভারত এবং আরও বেশক’টি দেশের সমন্বয়ে একটি ‘বিকল্প বিশ্ব ব্যাংক’ (ব্রিকস ব্যাংক) গড়ে উঠেছে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত করছে। ফলে দুই পরাশক্তির মাঝে এক ধরনের প্রভাব বলয়ের রাজনীতি শুরু হয়েছে অনেক আগেই। এ ক্ষেত্রে তুরস্কের স্ট্র্যাটেজিক অবস্থানের কারণে এ দুই পরাশক্তি তুরস্কের ব্যাপারে যে আগ্রহী হয়ে উঠবে, সেটাই স্বাভাবিক। দীর্ঘদিন তুরস্ক যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করে আসছে। ন্যাটোর গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে তুরস্ক। ন্যাটোর পারমাণবিক অস্ত্রের একটা মজুদ আছে তুরস্কে; যা কিনা রাশিয়ার বিরুদ্ধেও ব্যবহৃত হতে পারে আগামীতে। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে রাশিয়া যে তুরস্কের পাশে এসে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের পরিপ্রেক্ষিতে তুরস্কেরও একাধিক স্বার্থ কাজ করছে। প্রথমত সিরিয়া সংকটে কুর্দিদের একটি গ্রুপ কুর্দিজ ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) অত্যন্ত সক্রিয়। রাশিয়া পিওয়াইডিকে সমর্থন করে এবং মস্কোয় তাদের একটি লিয়াজোঁ অফিস খুলতেও অনুমতি দিয়েছে। তুরস্ক মনে করে পিওয়াইডি হচ্ছে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) একটি অঙ্গসংগঠন। পিকেকে তুরস্ক ও ইরাকি কুর্দিস্তানে তৎপর। দলটি ১৯৮৪ সালের পর থেকে তুরস্ক সরকারের বিরুদ্ধে সব সংগ্রাম পরিচালনা করে আসছে। দলটি তুরস্কে নিষিদ্ধ। এখন তুরস্ক মনে করছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরিপ্রেক্ষিতে পিকেকে তথা পিওয়াইডির ওপর থেকে রাশিয়ার সমর্থন কমে যাবে এবং পিকেকে তুরস্কের অভ্যন্তরে যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনা করে, তা হ্রাস পাবে। দ্বিতীয়ত রাশিয়ার গ্যাস। প্রায় ১২ বিলিয়ন ডলার (১ হাজার ২০০ কোটি ডলার) ব্যয়ে একটি পাইপলাইন নির্মিত হচ্ছে, যার মাধ্যমে রাশিয়ার গ্যাস ইউরোপে যাবে (টার্কিস স্ট্রিম প্রজেক্ট)। ইউরোপের অনেক দেশ রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল, যা কিনা ইউক্রেনের মাধ্যমে (সাউথ স্ট্রিম) সরবরাহ করা হতো। কিন্তু ইউক্রেন সংকট গভীর হলে ২০১৪ সালের ডিসেম্বরে পুতিন তার তুরস্ক সফরের সময় এ বিকল্প ‘টার্কিস স্ট্রিম’ গ্যাস পাইপলাইন চুক্তি স্বাক্ষর করেন। এর ফলে রাশিয়ার গ্যাস পাইপলাইনের মাধ্যমে কৃষ্ণসাগরের নিচ দিয়ে ইউরোপের কয়েকটি দেশে সরবরাহ করা হবে। গ্যাস পাইপলাইন চালু হলে তা তুরস্কের অর্থনীতিতে বড় অবদান রাখবে। তৃতীয়ত, তুরস্ক ও রাশিয়া একটি ‘যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ চুক্তিতে স্বাক্ষর করেছে। ফলে তুরস্ক তার আগের অবস্থান থেকে সরে এসেছে এবং রাশিয়াকে এখন ‘কাছের বন্ধু’ ভাবছে। এ ‘নয়া সম্পর্ক’ সিরিয়া সংকট থেকে শুরু করে এ অঞ্চলের রাজনীতিতেও প্রভাব ফেলবে। সিরিয়ায় আসাদ বিরোধিতা থেকে তুরস্ক এখন সরে আসবে এবং আসাদের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী বাহিনীগুলো এখন আর তুরস্ক সরকারের সহযোগিতা পাবে না। তুরস্কের এ ‘অবস্থান’ কিছুটা হলেও এ অঞ্চলের রাজনীতিতে প্রভাব ফেলবে। তবে এ পরিবর্তন মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে নেবে, সেটাই এখন দেখার বিষয়। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। দুজন প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প এখন নির্বাচনী প্রচারণার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। চীনের পররাষ্ট্রনীতিতে অন্য কোনো দেশের অভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপের কোনো নজির নেই। চীন বোঝে ব্যবসা। আদর্শ এ ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে না। তবে সিরিয়া প্রশ্নে চীনের ভূমিকা আসাদের পক্ষেই। এ কারণে চীন সিরিয়ায় অস্ত্র বিক্রির উদ্যোগ নিয়েছে এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী শিগগিরই দামেস্ক যাচ্ছেন এবং চীন আসাদের সমর্থনে এখন যুদ্ধবিমান পাঠাচ্ছে। সঙ্গতকারণেই তাই একটি প্রশ্ন ওঠে- তা হচ্ছে, সিরিয়ার ভবিষ্যৎ তাহলে কী? তুরস্কের অবস্থান পরিবর্তন কী সিরিয়ায় কোনো ধরনের পরিবর্তন আনবে? এর জবাব এ মুহূর্তে দেয়া কঠিন। তবে সিরিয়া নিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যেসব পরিবর্তন ঘটছে, তা লক্ষণীয়। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান যখন রাশিয়ার সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করে যুক্তরাষ্ট্রের ওপর থেকে তার নির্ভরশীলতা কমাতে চাচ্ছেন, তখনই ২৩ আগস্ট আংকারা ছুটে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। আর বেইজিংয়ে দেখা হয়েছে ওবামার সঙ্গে এরদোগানের। উদ্দেশ্যটা স্পষ্ট। তুরস্ককে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে রাখা। জো বাইডেন যখন আংকারায় তখনই তুরস্ক সিরিয়ায় সবচেয়ে বড় ধরনের মিলিটারি অপারেশন শুরু করেছে। তুরস্ক বলছে, তার এ মিলিটারি অপারেশনের উদ্দেশ্য হচ্ছে, তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী শহর জারাব্লুস থেকে আইএস জঙ্গিদের উৎখাত করা। কিন্তু সিরিয়ার ভেতরে এ ধরনের তুর্কি সামরিক অভিযানের নিন্দা করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার কুর্দিদের সংগঠন ওয়াইপিজি বা ‘পিপলস প্রটেকশন ফোর্স’। ওয়াইপিজি বলছে এটা সিরিয়ার অভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপের শামিল। জো বাইডেনের আংকারা সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ১৫ জুলাই ব্যর্থ সামরিক অভ্যুত্থান এবং এ অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে- এ অভিযোগের পর প্রথম কোনো যুক্তরাষ্ট্রের নেতা আংকারা সফর করলেন। এতে করে তুরস্ক-যুক্তরাষ্ট্র সম্পর্ক কতটা উন্নত হবে বলা মুশকিল। কিন্তু তুরস্কের অবস্থানগত পরিবর্তনের ফলে সিরীয় রাজনীতিতে কিছু পরিবর্তন আসতে পারে। এখানে বলা ভালো, সিরিয়া এখন কার্যত কয়েকভাগে ভাগ হয়ে আছে এবং এক-একটি এলাকা এক-একটি জঙ্গিগোষ্ঠী নিয়ন্ত্রণ করছে। আসাদ সমর্থিত সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে আলেপ্পোর কিছু অংশ, দামেস্ক, হাসা ও হোমসের মতো বড় বড় শহর। অন্যদিকে আইএসের নিয়ন্ত্রণে রয়েছে পালমিরা, রাকা (অলিখিত আইএসের রাজধানী), দেইর আজ জোর ও কোবানির মতো শহরগুলো। উত্তরাঞ্চলের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করে অপর একটি জঙ্গিগোষ্ঠী- সাবেক নুসরা ফ্রন্ট, বর্তমানে যাদের নাম জাবহাত ফাতেহ আল শাম। দামেস্কর আশপাশে ছোট ছোট বিদ্রোহী গ্রুপও কাজ করছে। এক বছর আগে সিরিয়ায় আইএস অবস্থানের ওপর রাশিয়ার যুদ্ধবিমান বিমান হামলা শুরুর পর আইএসের ভিত্তি দুর্বল হয়েছে বটে; কিন্তু তাদের উৎখাত করা সম্ভব হয়নি। এমনকি যুক্তরাষ্ট্রের তথাকথিত বিশাল হামলায়ও আইএস দুর্বল হয়েছে- এটা বলা যাবে না। প্রাপ্ত তথ্যমতে, সিরিয়ায় বর্তমানে প্রায় ৩০০ মার্কিন সেনা রয়েছে, যারা কোনো কোনো বিদ্রোহী গ্রুপের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এরা সিরিয়া সরকারের আমন্ত্রণে সেখানে যাননি। গেছেন বিদ্রোহী গ্রুপ, বিশেষ করে কুর্দি গ্রুপগুলোকে সহায়তা করতে। যুক্তরাষ্ট্র চায় আসাদ সরকারের উৎখাত। অন্যদিকে রাশিয়া চাচ্ছে আসাদ সরকার ক্ষমতায় থাকুক। কুর্দিদের ‘স্বাধীনতা আন্দোলন’কে যুক্তরাষ্ট্র সমর্থন করছে। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত ও অধ্যুষিত এলাকায় একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র গঠনের দাবি যুক্তরাষ্ট্র সমর্থন করে। এ দুই শক্তির বাইরে (যুক্তরাষ্ট্র ও রাশিয়া) সৌদি আরব ও কাতার জিহাদিদের আর্থিক সহায়তা করছে, যারা আইএসের পক্ষ হয়ে এখন একটি ‘খিলাফত’ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে। সিরিয়ার এই যে পরিস্থিতি, এ পরিস্থিতিতে নিঃসন্দেহে তুরস্ক একটি ফ্যাক্টর। শত শত জিহাদি তুরস্ক সীমান্ত দিয়েই সিরিয়ায় প্রবেশ করে আইএসের পক্ষে যুদ্ধে অংশ নিচ্ছে। ফলে সিরিয়ার সংকটে তুরস্কের একটা ভূমিকা থাকবেই। তবে খুব দ্রুত সিরিয়া সমস্যার সমাধান হবে না। যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পরেও সিরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আসবে, তা মনে করার কোনো কারণ নেই। তবে রাজনীতির চিত্র ক্রমশ বদলে যাচ্ছে। তুরস্কের অবস্থানগত পরিবর্তনের ফলে আসাদ সরকার আরও শক্তিশালী হবে। তবে আইএস পরিপূর্ণভাবে ধ্বংস হবে কিংবা উৎখাত হবে- এমনটি মনে হচ্ছে না; বৃহৎ শক্তিগুলো তাদের স্বার্থেই সিরিয়া সংকট জিইয়ে রাখবে। ডালাস, যুক্তরাষ্ট্র Daily Jugantor 05.09.2016

কেরির সফরে কী পেল বাংলাদেশ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তার বাংলাদেশ সফর শেষ করলেন ২৯ আগস্ট। মাত্র ৯ ঘণ্টার এক ঝটিকা সফরে তিনি জেনেভা থেকে ঢাকায় এসেছিলেন। ঢাকায় অবস্থানকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রী, সংসদে বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কথা বলেছেন। তারপর তিনি গেছেন নয়াদিল্লিতে। কিন্তু জন কেরির এই সফরে কী পেল বাংলাদেশ? যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের যে প্রত্যাশা, তা কি পূরণ হয়েছে জন কেরির এ সফরের মধ্য দিয়ে? অনেকগুলো ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের ‘শীতল সম্পর্ক’ বজায় রয়েছে। জন কেরির এই সফরে তার একটির ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে মনে হয়নি আমার। মনে রাখতে হবে, জন কেরি ওবামা প্রশাসনের শেষ সময়ে এসে বাংলাদেশ সফর করে গেলেন। আগামী নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। একজন নয়া প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেন ২০১৭ সালের ১৭ জানুয়ারি। একজন সম্ভাব্য ডেমোক্র্যাট দলীয় প্রার্থী (হিলারি ক্লিনটন) এ নির্বাচনে বিজয়ী হলেও জন কেরি পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কিনা, তা নিশ্চিত নয়। ফলে জন কেরির এ সফর ছিল অনেকটা ‘রুটিন ওয়ার্ক’। তার মূল সফর ছিল নয়াদিল্লি। সেখানে তিনি দ্বিতীয় ভারত-যুক্তরাষ্ট্র স্ট্র্যাটেজিক অ্যান্ড কমার্শিয়াল ডায়ালগে অংশ নেন। একাধিক কারণে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ। শুধু বাণিজ্যিক সম্পর্কের কারণেই নয়, বরং কৌশলগত কারণে এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রয়োজন রয়েছে ভারতের। বিশ্ব রাজনীতিতে পরিবর্তন আসছে। ভারত মহাসাগরের গুরুত্ব বেড়েছে। এই অঞ্চলে চীনের নৌবাহিনীর তৎপরতা শুধু যুক্তরাষ্ট্রেরই নয়, বরং ভারতেরও চিন্তার কারণ। একই সঙ্গে দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়ছে। এ অঞ্চলের কর্তৃত্বের প্রশ্নে চীনের দাবি খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক আদালত। রায় হয়েছে ফিলিপাইনের পক্ষে। মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট স্বার্থ রয়েছে এ অঞ্চলে। এর আশপাশে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ টহল দিচ্ছে। চারটি ভারতীয় যুদ্ধজাহাজও এ এলাকায় অবস্থান নিয়েছিল। যুক্তরাষ্ট্রের এশিয়া-প্যাসিফিক অঞ্চলকে কেন্দ্র করে যে নীতি, তার প্রধান দুই স্তম্ভ হচ্ছে দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগর। এ অঞ্চলে আগামী দিনগুলো প্রত্যক্ষ করবে বড় ধরনের উত্তেজনা। সঙ্গত কারণেই যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে বাংলাদেশের গুরুত্ব অত বেশি না থাকলেও ভারতের গুরুত্ব অনেক বেশি। তারপরও জন কেরির এ সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এক্ষেত্রে জন কেরির ঢাকায় দেয়া বক্তব্য বিশ্লেষণ করলে বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতির একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তিনি টুইট করেছেন। তার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কিংবা প্রধান বিরোধী দল নেত্রীর সাক্ষাতের পর তাদের নিজ নিজ পক্ষ থেকে বক্তব্য দেয়া হয়েছে। আল জাজিরা একটি প্রতিবেদন দিয়েছে কেরির ঢাকা সফরের পর। এমনকি রয়টার্সও এমন একটি সংবাদ দিয়েছে, যা বাংলাদেশের কোনো পত্র-পত্রিকার অনলাইনে আমি দেখিনি। কেরির ঢাকা সফরে এটি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে।
আল জাজিরা এবং রয়টার্সের বক্তব্য অনেকটা একই রকম। জন কেরি মনে করেন, ‘বাংলাদেশে আইএসের সঙ্গে স্থানীয় জঙ্গিদের সম্পর্ক রয়েছে। এরকম তথ্য তাদের কাছে আছে’ (রয়টার্স)। আইএস বিশ্বব্যাপী যে আটটি সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখে, তার একটির অস্তিত্ব রয়েছে দক্ষিণ এশিয়ায় (আল জাজিরা, ২৯ আগস্ট)। বিষয়টি আমাদের জন্য বেশ স্পর্শকাতর। অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের ‘চাপের’ মুখে আছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ স্বীকার করুক বাংলাদেশে আইএসের অস্তিত্ব আছে(?)। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, বাংলাদেশে আইএস বা ইসলামী স্টেটের কোনো অস্তিত্ব নেই, তবে ‘হোম গ্রোন’ অর্থাৎ স্থানীয় জঙ্গি রয়েছে, যারা চেষ্টা করছে আইএসের সঙ্গে সম্পর্ক তৈরি করতে। বাংলাদেশে এরই মধ্যে যত জঙ্গি হামলা হয়েছে, তার প্রতিটির সঙ্গে আইএস জড়িত রয়েছে বলে সাইট ইন্টেলিজেন্স দাবি করে আসছে। অভিযোগ আছে, সাইট ইন্টেলিজেন্স নামক জঙ্গি পর্যবেক্ষণ সংস্থাটি ইসরাইলি গোয়েন্দা সংস্থার অর্থে ও তাদের স্বার্থে পরিচালিত হয়। আমরা অনেক দিন থেকেই বলে আসছি, সাইটটি কোনো ধরনের গবেষণা ও তথ্যউপাত্ত ছাড়াই বাংলাদেশ সম্পর্কে যেসব সংবাদ পরিবেশন করে আসছে, তার উদ্দেশ্য সৎ নয়। বরং আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি, ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা যারাই সাম্প্রতিককালে বাংলাদেশ সফর করে গেছেন (যেমন নিশা দেশাই বিসওয়াল, দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী), তারা আকার-ইঙ্গিতে বাংলাদেশে আইএসের অস্তিত্ব রয়েছে, এটা বলতে চেয়েছেন। এখন কেরিও অনেকটা সে সুরে কথা বলে গেলেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আগের মতোই রয়টার্সকে জানিয়েছেন যে, ‘আইএসের কোনো অস্তিত্ব নেই। স্থানীয় জঙ্গি গোষ্ঠীর অস্তিত্ব আছে।’ বাংলাদেশের এই ‘অবস্থান’ই সঠিক। আমাদের পর্যবেক্ষণে কখনও মনে হয়নি যে, বাংলাদেশে আইএস আছে। স্থানীয় জঙ্গিরা চেষ্টা করছে আইএসের সঙ্গে একটা ‘সম্পর্ক’ তৈরি করতে। কেরির সফরে দুই দেশ জঙ্গি লড়াইয়ে অতিরিক্ত গোয়েন্দা সহযোগিতা, প্রযুক্তিগত সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছে। এটা ভালো সিদ্ধান্ত। কেননা বাংলাদেশ প্রথম থেকেই বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকা-ের নিন্দা জানিয়ে আসছে। সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্সের’ অবস্থান অত্যন্ত স্পষ্ট। তবে সন্ত্রাসী কর্মকা-ের ধরন পাল্টেছে। বৈশ্বিক সন্ত্রাসীরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। এক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিতে পারি। আমাদের গোয়েন্দাদের আরও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
বাংলাদেশ যে উন্নয়নের ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জন করেছে, এটা স্বয়ং কেরি স্বীকার করে গেছেন। এটা বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট। কেননা বিশ্ব অর্থনীতিতে যখন এখনও শ্লথগতি চলছে, তখন বাংলাদেশ তার জিডিপি প্রবৃদ্ধি ৬ ভাগের ওপর ধরে রেখেছে। তৈরি পোশাক নিয়ে হাজারো প্রতিবন্ধকতার মাঝেও যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের রফতানি বেড়েছে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যও বাংলাদেশের অনুকূলে। কেরির উপস্থিতিতে বাংলাদেশ জেএসপি সুবিধার বিষয়টি পুনর্বার উল্লেখ করেছে। জেএসপি, বিশেষ করে তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার বিষয়টির ব্যাপারে বাংলাদেশের দাবি ন্যায্য। কেননা বাংলাদেশ এরই মধ্যে জেএসপি প্রশ্নে সব শর্ত পূর্ণ করেছে। সুতরাং বাংলাদেশের জেএসপি সুবিধা প্রাপ্তির দাবিটি ন্যায্য। গোল্ডম্যান স্যাকসের পর্যবেক্ষণে বাংলাদেশ ‘নেক্সট ইলেভেন’ভুক্ত দেশগুলোর অন্যতম। অর্থাৎ আগামীতে বিশ্ব অর্থনীতিতে যে ১১টি দেশ আত্মপ্রকাশ করছে, বাংলাদেশ তার অন্যতম। সুতরাং যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে বাংলাদেশ তার লক্ষ অর্জন করতে সক্ষম হবে। কেরির সফরের সময় এরকম একটি মেসেজ বাংলাদেশ দিয়েছে। জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা ও জ্বালানি খাতে সহযোগিতার কথা কেরি বলেছেন। এক টুইট বার্তায় কেরি বলেছেন, ২০৫০ সালের দিকে বাংলাদেশে প্রায় দেড় কোটি লোক বাস্তুচ্যুত হবে। এর অর্থ জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হবে, এটা কেরি স্বীকার করে নিলেন। বাংলাদেশ অতীতে প্রতিটি জলবায়ু সংক্রান্ত ‘কপ’ শীর্ষ সম্মেলনে এই বাস্তুচ্যুতদের কথা বলে আসছে। সারা বিশ্বই এখন স্বীকার করে, জলবায়ু পরিবর্তনের ফলে যেসব দেশ ক্ষতিগ্রস্ত হবে, তার মাঝে বাংলাদেশ অন্যতম। সুতরাং এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আমাদের প্রয়োজন। বিশেষ করে নবায়নকৃত জ্বালানির ক্ষেত্রে এ সহযোগিতাটা বড় প্রয়োজন।
জন কেরি ঢাকা সফরকালে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং একান্তে কথা বলেছেন। এটা ভালো। প্রটোকল অনুযায়ী খালেদা জিয়ার সঙ্গে তার দেখা করার কথা নয়। তিনি দেখা করেছেন। সংবাদপত্রের খবর অনুযায়ী, বেগম জিয়া নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন। আর মীর্জা ফখরুল সাংবাদিকদের জানিয়েছেন, ‘মার্কিন সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হবে ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’ এ ধরনের বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা হতে পারে। যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা একটি ভিন্ন ব্যাখ্যার জন্ম দিতে পারে। বরং বিএনপির উচিত হবে, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং সে মতে কাজ করা। জনগণের আস্থা পেতে হলে জনগণের কাছে যাওয়াই মঙ্গল। বিদেশিদের প্রতি নির্ভরশীলতা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সহায়ক নয়।
জন কেরির ঢাকা সফর সংক্ষিপ্ত ছিল। তারপরও এই সফরের কিছুটা গুরুত্ব রয়েছে। যদিও তার এই সফর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির জন্য কোনো দিকনির্দেশনা দেবে না। জন কেরি ওবামা প্রশাসনের শেষ সময়ে এসে ঢাকা সফর করলেন। আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে একটি নয়া প্রশাসন হোয়াইট হাউসে স্থলাভিষিক্ত হবে। ফলে জন কেরি বাংলাদেশের ব্যাপারে কোনো মার্কিন নীতি পরিবর্তনও করতে পারবেন না। তিনি নয়া প্রশাসনে (যদি ডেমোক্র্যাটরা নির্বাচনে বিজয়ী হয়) থাকবেন কিনা, তাও স্পষ্ট নয়। মূলত ভারতকে কেন্দ্র করেই দক্ষিণ এশিয়া সংক্রান্ত মার্কিন নীতি প্রণীত হয়েছে। জন কেরি ঢাকা সফর শেষ করে নয়াদিল্লি গিয়েছিলেন। একই সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রীও এসেছিলেন ওয়াশিংটনে। একটা নিরাপত্তা সংক্রান্ত চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এতেই বোঝা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ভারতের অবস্থান কত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতি তাতেও ভারত একটি ফ্যাক্টর। ভারতকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে এমন কোনো ‘সম্পর্ক’ স্থাপন করবে না, যাতে ভারতের স্বার্থ ক্ষুণœ হয়। জন কেরির সফরের মধ্য দিয়ে বাংলাদেশের স্বার্থ হচ্ছেÑ বিশ্বে বাংলাদেশের পরিচিতি আরও বেড়েছে। বাংলাদেশের ‘উন্নয়ন মডেল’ স্বীকৃতি পেয়েছে। জঙ্গি দমনে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে এবং জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ যেসব সমস্যার সম্মুখীন, তার মোকাবিলায় সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। এ ধরনের সহযোগিতার আশ্বাস দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবে আগামী দিনগুলোয়।
ডালাস, যুক্তরাষ্ট্র
Daily Alokito Bangladesh
02.09.2016

একটি জনমত জরিপ ও ইউরোপীয় ইউনিয়নের ঐক্য প্রসঙ্গে

সবচেয়ে বড় মার্কেট রিসার্চ সংগঠন ইপসস মোরি ইউরোপের ৯টি দেশে পরিচালিত একটি সার্ভে রিপোর্ট প্রকাশ করেছে গত ৪ আগস্ট (দি ইকোনমিস্ট ৬ আগস্ট, ২০১৬)। জনমত জরিপে দেখা গেছে গত ২৩ জুন ব্রিটেনে গণভোটের সিদ্ধান্তে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ব্রিটেনকে এখনো কষ্ট দিচ্ছে! অর্থাৎ ইইউভুক্ত ধনী দেশগুলোর জনগণ এখনো মনে করে ব্রিটেনের চলে যাওয়ার সিদ্ধান্ত কোনো ভালো খবর নয়। ইউরোপের ধনী দেশ হিসেবে পরিচিত দেশগুলোতেই এই জরিপ চালানো হয়। এতে দেখা যায় ওই ৯টি দেশের শতকরা ৫৫ ভাগ মানুষ মনে করে ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত (ব্রেক্সিট) ব্রিটেনের জন্য একটি খারাপ সিদ্ধান্ত। ৫৮ ভাগ মানুষ মনে করে পুরো ইইউর জন্যও এটি খারাপ। ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে খুশি হয়েছে রাশিয়া। সুইডেনের ৬৮ ভাগ মানুষ মনে করে ইইউর জন্য সিদ্ধান্তটি ভালো ছিল না। সুইডেনের মানুষ মনে করে ব্রেক্সিটের ফলে এ অঞ্চলের ব্যাপারে রাশিয়ার হুমকি আরো বাড়বে এবং রাশিয়া এ থেকে ফায়দা নেবে। অন্যদিকে ফ্রান্সের ৬৪ ভাগ মানুষ মনে করে ব্রেক্সিটের ফলে অর্থনৈতিকভাবে ইইউ আরো দুর্বল হবে। এখন ব্রিটেনের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত কি হবে, তা নিয়েও প্রশ্ন আছে। জনমত জরিপে তা প্রতিফলিত হয়েছে। জনমত জরিপে দেখা গেছে ২৮ ভাগ মানুষ মনে করে ইইউ ব্রিটেনের ব্যাপারে কঠোর হবে। আর ২৬ ভাগ মানুষ মনে করে ইইউ ব্রিটেনের ব্যাপারে নরম হবে। বলা ভালো ইউরোপের ধনী দেশ হিসেবে পরিচিত স্পেন, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, ফ্রান্স, পোল্যান্ড, হাঙ্গেরিতে এই জনমত জরিপ পরিচালনা করা হয়।
এই জনমত জরিপের মধ্যে দিয়ে ইউরোপের মানুষগুলোর মধ্যকার শঙ্কা ও উদ্যোগ প্রকাশিত হয়েছে। গত ২৩ জুন ব্রিটেনে যখন গণভোট অনুষ্ঠিত হয়, তখন আমি যুক্তরাষ্ট্রে। এরপর এই আগস্ট মাসে আমি এখইইউরোপে। ব্রিটেনের ইইউ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে যেমনি হতাশা দেখেছি, এখন ঠিক দুই মাস পর জার্মানি এসেও মানুষের মাঝে এই হতাশা দেখলাম। এর মধ্যে দিয়ে ইউরোপীয় ঐক্য বড় ফাটলের সৃষ্টি হলো এবং যা আরো সম্প্রসারিত হতে পারে, এমন আভাসও পেলাম আমি এখানে এসে। অর্থাৎ এক ধরনের অনিশ্চয়তা এখনো আছে। তাহলে এখন কি হবে? অনেকগুলো সম্ভাবনার এখন জš§ হয়েছে এবং কনজারভেটিভ পার্টির নেতৃত্বে পরিবর্তন এসেছে। ক্যামেরন প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন এবং টেরেসা সে দায়িত্ব নিয়েছেন। এটাই গণতান্ত্রিক সৌন্দর্য। ক্যামেরনের নীতি মানুষ গ্রহণ করেনি। এখন কবজারভেটিভ পার্টিতে শুধুমাত্র যুক্তরাজ্যের জন্য নয়ানীতি গ্রহণ করতে হবে। নয়া নেতা নির্বাচিত হয়েছেন টেরেসা মে। একটি জনমত জরিপ ও ইউরোপীয় ইউনিয়নের ঐক্য প্রসঙ্গেঅর্থাৎ ব্রেক্সিটের ঘটনায় ব্রিটেন একজন নয়া প্রধানমন্ত্রী পেয়েছে। লেবার পার্টির নেতৃত্বেও পরিবর্তন আসতে পারে। কেননা বর্তমান লেবার নেতৃত্ব ব্রেক্সিটের বিপক্ষে ছিলেন। ফলে লেবার নেতৃত্বকেও এর দায় বইতে হবে। ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত খোদ স্কটল্যান্ডে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ২০১৪ সালের সেপ্টেম্বর স্কটল্যান্ডে গণভোট হয়েছিল স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে। গণভোটে প্রশ্ন রাখা হয়েছিল স্বাধীন স্কটল্যান্ডের পক্ষে ও বিপক্ষে। শতকরা মাত্র ৪৫ ভাগ ভোটার ভোট দিয়েছিল স্বাধীনতার পক্ষে, বাকি ৫৫ ভাগ ভোট দিয়েছিল ব্রিটেনের পক্ষে থাকার জন্য। ফরে সেবার স্কটল্যান্ড স্বাধীন হয়নি। এখন ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত হওয়ায় স্কটল্যান্ড ইইউতে ব্রিটেনের জায়গাটি নিতে চায়। স্কটল্যান্ডের ফাস্ট মিনিস্টার নিকোলা স্টুরগিওন বলেছেন তিনি পুনরায় স্বাধীনতার প্রশ্নে গণভোট চান। এই গণভোট এবার স্কটল্যান্ডের ভাগ্য খুলে দিতে পারে। স্কটল্যান্ড ব্রিটেন বা যুক্তরাজ্য থেকে বেরিয়ে যেতে পারে এবং বেরিয়ে গিয়ে ইইউতে যোগ দিতে পারে। ব্রিটেনের এই গণভোট সমগ্র ইউরোপে একটি জাতীয়তাবাদী চেতনা আবারো মাথা চাড়া দিয়ে উঠতে পারে। দক্ষিণপন্থিদের হাত এতে করে শক্তিশালী হতে পারে। ফ্রান্স ও গ্রিক, এমনকি ইতালি হচ্ছে পরবর্তী রাষ্ট্র, যারা ব্রিটেনের পথ অনুসরণ করতে পারে। ইতোমধ্যে ফ্রান্সের কট্টর দক্ষিণপন্থি নেতা মেরিন লি পেন ও তার দল ন্যাশনাল ফ্রন্ট পার্টি সেখানে গণভোটের ডাক দিয়েছে। তার দলও ফ্রান্সকে ইইউ থেকে বের করে নিয়ে আসতে চায়। যদিও এটা সত্য ব্রিটেনে ক্ষমতাসীন পার্টি কনজারভেটিভ পার্টি নিজেরা এই গণভোটের আয়োজন করেছিল। কিন্তু ফ্রান্সের ক্ষমতাসীনরা এই গণভোটের পক্ষে নয়। এই গণভোট জার্মানির দক্ষিণপন্থিদের আরো উৎসাহিত করতে পারে। এমনিতেই জার্মানিতে বিপুল সংখ্যক সিরীয় শরণার্থীর উপস্থিত নিয়ে জার্মানি সমাজে বিভক্তি আছে। তথাকথিত শরণার্থীদের মাঝে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি ও আইএসের জঙ্গিরা লুকিয়ে আছে এই অভিযোগ তুলে ইতোমধ্যে শরণার্থী শিবিরে হামলার ঘটনাও ঘটেছে। এখন ব্রেক্সিটের ঘটনা জার্মানির দক্ষিণপন্থিদের আরো উৎসাহিত জোগাবে। স্থানীয় পর্যায়ে নির্বাচনে দক্ষিণপন্থিরা ভালো করেছে। এখন দক্ষিণপন্থিরা জার্মানিতে ইইউ ছাড়ার ডাক দিতে পারে। ব্রেক্সিটের ঘটনা এখইইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বকে বাধ্য করবে বড় সংস্কার আনতে। অনেক রাষ্ট্র এখন (পোল্যান্ড, চেক রিপাবলিক, ডেনমার্ক ও সুইডেন) নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনীতির সুরক্ষার জন্য আলাদা আইন করার উদ্যোগ নেবে। ব্রিটেনের বেরিয়ে যাওয়ার ঘটনা অর্থনৈতিকভাবে ইইউকে একটি ঝুঁকির মাঝে ঠেলে দেবে। ব্রিটেনের অর্থনীতিতে এর প্রভাব পড়বে। জেপি মরগ্যান মতো বেশ কিছু বড় বড় ব্যাংক ইতোমধ্যেই ব্রিটেনে তাদের কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। এতে করে সেখানে বিনিয়োগ হ্রাস পাবে। অন্যত্র চলে যাবে ব্যবসা। ক্ষতি হবে স্থানীয় অর্থনীতির। অন্যদিকে ইইউর অবাধ চলাচল ও স্থায়ী বসবাসের সুযোগে পূর্ব ইউরোপ থেকে (পোল্যান্ড, চেক ইত্যাদি) যারা লন্ডনে অভিবাসী হয়েছিলেন তারা থাকবেন এখন বড় অনিশ্চয়তার মুখে। চাকরি চলে যাওয়ার সম্ভাবনাও বাড়বে। ব্রিটেনের ইইউ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশে টাকার দাম পাউন্ডের সঙ্গে বিনিময়ে হারে দুর্বল হয়ে যাবে। অর্থাৎ টাকার দাম কমে যাবে। বাংলাদেশের রফতানি বাণিজ্যে বাধ্যগ্রস্ত হবে। প্রচুর বাংলাদেশি উদ্যোক্তা লন্ডনে আছেন। তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে ব্রিটেনের বিনিয়োগ ও সহযোগিতা কমে যাবে। আর এমজি (তৈরি পোশাক) সেক্টরে রফতানি কমে যাবে। ব্রেক্সিটের ঘটনা আদৌ ব্রিটেনকে বিশ্ব আসরে একটি ‘শক্তি’ হিসেবে পরিণত করতে পারবে না। এটা সত্য ব্রিটেনের ভোটাররা ইইউ থেকে বেরিয়ে গিয়ে নিজেদের আলাদা অস্তিত্ব টিকিয়ে রাখার পক্ষে রায় দিয়েছিল। কিন্তু তাতে করে তারা খুব লাভবান হবেন কিনা, সেটাই বড় প্রশ্ন এখন। বরং ইইউতে থেকে ব্রিটেন বড় ভূমিকা পালন করে আসছিল। এখন তাতে ছন্দপতন ঘটল। অনেক প্রশ্ন এখন থাকবে ব্রিটেনের ভবিষ্যৎ নিয়ে। কেমন হবে আগামী দিনের ব্রিটেন? ইইউর সঙ্গে ব্রিটেনের সম্পর্ক কোন পর্যায়ে থাকবে, সেটাও একটা প্রশ্ন। এখন ব্রিটেনকে ইইউভুক্ত প্রতিটি দেশের সঙ্গে আলাদা আলাদাভাবে বাণিজ্যিক ও নিরাপত্তাসংক্রান্ত চুক্তি করতে হবে। যে সব ইইউ নাগরিক ব্রিটেনে কাজ করে, তাদের ব্যাপারেও একটা সিদ্ধান্তে আসতে হবে। এমন কি যে সব ব্রিটেনের নাগরিক ইইউভুক্ত দেশে বিভিন্ন সেক্টরে কাজ করেন কিংবা ইইউর সদর দফতরে নিয়োজিত তাদের ব্যাপারেও একটা সিদ্ধান্তে আসতে হবে। সব মিলিয়ে বেক্সিটের ঘটনা সাম্প্রতিক সময়ে একটি বড় ধরনের ঘটনা। ব্রিটেনের কেউ কেউ ২৩ জুনকে বলছেন ‘স্বাধীনতার দিন।’ কিন্তু আগামী দিনগুলোই বলবে এই ‘স্বাধীনতা’ ব্রিটেনকে কতটুকু শক্তিশালী করতে পারবে। নিঃসন্দেহে এই ঘটনা বড় বড় অর্থনৈতিক জোটের জন্য একটি খারাপ সংবাদ। শুভ সংবাদ কট্টরপন্থি জাতীয়তাবাদের জন্য। ইউরোপে এই কট্টরপন্থি জাতীয়তাবাদ বিশ্ব যুদ্ধের জš§ দিয়েছিল। এ ইতিহাস অনেকে জানেন। সুতরাং ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার ঘটনাই শেষ কথা নয়। একটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে এখন ইউরোপীয় ইউনিয়ন। খোদ যুক্তরাজ্যেই এর প্রতিক্রিয়া পড়েছে। উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের পথ অনুসরণ করে যুক্তরাজ্য থেকে বেরিয়ে গিয়ে ইইউতে থাকতে চায়। লন্ডনের নব নির্বাচিত মেয়র সাদিক খানের প্রতি হাজার হাজার মানুষ আহ্বান জানিয়েছিল যুক্তরাজ্য থেকে বেরিয়ে যেতে। শুধু তাই নয় ১০ লাখ আবেদন জমা পড়েছিল পুনরায় যুক্তরাজ্যে আরেকটি গণভোট আয়োজন করার তবে সে সম্ভাবনা ক্ষীণ। এক ধরনের অনিশ্চয়তা ও অস্থিরতা বিরাজ করছে যুক্তরাজ্যের সর্বত্র। এর ঢেউ এসে পড়েছে এখানে এই যুক্তরাষ্ট্রে। প্রচণ্ড মুসলমান ও অভিবাসনবিরোধী ডোনাল্ড ট্রাম্প খুব খুশি এই গণভোটের ফলাফলে। তিনি ব্রিটেনবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন ইতোমধ্যে। মুসলমানমুক্ত, অভিবাসনমুক্ত এবং সর্বোপরি ইইউমুক্ত ব্রিটেনকে তিনি দেখতে চান। এরই মাঝে ইইউর দুই বড় শক্তি জার্মানি ও ফ্রান্স মাঠে নেমেছে। জার্মান চ্যান্সেলর মার্কেলের উদ্যোগে গত জুলাই মাসে বার্লিনে ইইউর শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে। তিনি ব্রিটেনকে ধীরে চলার পরামর্শ দিয়েছেন। তবে এই ধীরে চলার অর্থ কি? গণভোটের রায় তো প্রধানমন্ত্রী টেরেসা মে অস্বীকার করতে পারবেন না। এ নিয়ে তার দলের একটা অংশ ব্রেক্সিটের পক্ষে অবস্থান নিয়েছিল। কয়েকজন মন্ত্রী ও লন্ডনের সাবেক মেয়র জনসন ছিলেন এই শিবিরের। এখন যে প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে, তা হচ্ছে এক, যুক্তরাজ্য চলে গেলে ইইউর আর্থিক কাঠামোয় তাতে কতটুকু প্রভাব পড়বে? দুই, যুক্তরাজ্য কি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে? এর জবাব এই মুহূর্তে দেয়া কঠিন। যুক্তরাজ্য বিশ্বের বড় অর্থনীতিগুলোর একটি। জি-৭ এর সদস্য এবং নিরাপত্তা পরিষদের সদস্যও যুক্তরাজ্য। দুর্বল যুক্তরাজ্যের কোন গ্রহণযোগ্যতা থাকবে না বিশ্ব আসরে। যুক্তরাজ্যের জিডিপির পরিমাণ ২ দশমিক ৬৭৯ ট্রিলিয়ন ডলার (ক্রয় ক্ষমতার ভিত্তিতে পিপিপি). আর সাধারণ হিসেবে এর পরিমাণ ২ দশমিক ৮৪৯ ট্রিলিয়ন ডলার। যা বিশ্বের ৫ম। অন্যদিকে মাথা পিছু আয় সাধারণ হিসেবে ৪৩৭৭১ ডলার, যা বিশ্বের ১৩তম, আর পিপিপিতে এই হিসাব ৪১১৫৯ ডলার। বড় অর্থনীতি হওয়ায় ইইউতে তাদের চাঁদার পরিমাণও বেশি। এক পরিসংখ্যান বলছে ২০১৫ সালে ইইউ ফান্ডে যুক্তরাজ্যের দেয়া চাঁদার পরিমাণ ছিল ১৩ বিলিয়ন পাউন্ড। যদিও যুক্তরাজ্য আবার ইইউ থেকে ৪ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড অনুদান পেয়েছে। কৃষি ক্ষেত্রে এই অনুদান দেয়া হয়েছে। ব্রেক্সিট বাদীরা এটাকেই ব্যবহার করেছিলেন। কট্টরপন্থি নেতা ফারাজ এক টুইট বার্তায় অভিযোগ করেছিলেন ইইউর সঙ্গে সংযুক্তির কারণে প্রতিদিন যুক্তরাজ্যের খরচ হয় ৫৫ মিলিয়ন পাউন্ড। যদিও এটা কিভাবে ব্যয় হয়, তার হিসাব তিনি দেননি। ব্রেক্সিটবাদীদের (যারা ইইউ ছাড়তে চেয়েছিল) অভিযোগ ছিল বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেও, ইইউ থেকে সেভাবে সাহায্য ও সহযোগিতা পায়নি ব্রিটেন। সুতরাং ইইউর ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন থাকলোই। ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী টেরেসা মে জানিয়ে দিয়েছেন গণভোটের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে এই বেড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত কার্যকরী হবে। তবে লন্ডনের মিডিয়া আমাদের জানাচ্ছে টেরেসা মে হয়তো আরো এক বছর সময় নিতে পারেন। তিনি ইইউর সঙ্গে দ্রুত আলাপ-আলোচনার ইঙ্গিত দিয়েছেন। তবে আমরা সত্যিকার অর্থে এখন জানি না কেমন হবে আগামী দিনের ইউরোপ। ব্রিটেন বাদে যে ইউরোপ, তা রাশিয়ার চাপ কতটুকু সহ্য করত পারবে সেটাও একটা প্রশ্ন। সুতরাং জনমত জরিপে এক অনিশ্চিত ইউরোপের যে ছবি প্রকাশিত হয়েছে, তা অস্বীকার করা যাবে না। ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। Daily Manob Kontho 02.09,2016

ইউরোপীয় ইউনিয়নের রাজনীতি কোন পথে



গত ২৩ জুন ব্রিটেনের গণভোটের সিদ্ধান্তের পর ইউরোপের তিন বড় অর্থনৈতিক শক্তি জার্মানি, ফ্রান্স ও ইতালির শীর্ষ নেতারা গত ২২ আগস্ট ইতালির দ্বীপ ভেন্টোটেনে অবস্থিত একটি বিমানবাহী জাহাজে মিলিত হয়েছিলেন। জার্মানির চ্যান্সেলর মার্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ফঁসোয়া ওলান্দ আর ইতালির প্রধানমন্ত্রী ম্যাটিও বেনজির মধ্যকার এই বৈঠকের যথেষ্ট গুরুত্ব রয়েছে। কেননা আগামী মাসে বাটিসলোভা শহরে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে ইইউর এই শীর্ষ তিন নেতা নিজেদের মধ্যে প্রাথমিক আলাপ-আলোচনাটা সেরে নিলেন। ব্রিটেনের ইইউ ছেড়ে দেয়ার সিদ্ধান্তের পর সবার চোখ এখন জার্মানির দিকে। জার্মানি প্রথম থেকেই ইউরোপের ঐক্যকে ধরে রাখার চেষ্টা করছে। মূলত এঞ্জেলা মার্কেলের উদ্যোগেই এই মিনি শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হলো। যদিও তেমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মিনি সামিটে নেয়া হয়নি। তবে তিন নেতা ইউরোপীয় ঐক্যকে ধরে রাখা, নিজেদের মধ্যে নিরাপত্তা বাড়ানো এবং তরুণদের আরো ব্যাপক সুযোগ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন। এই তিন নেতা বিমানবাহী জাহাজ 'গারিবল্ডি'তে এক সংবাদ সম্মেলনেরও আয়োজন করেন। এই মিনি শীর্ষ সম্মেলনের পর জার্মানি নেতা এঞ্জেলা মার্কেল ইউরোপের ৪টি দেশ সফরে যাচ্ছেন। সেখানে তিনি ৮ জন ইউরোপীয় নেতার সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হবেন। বোঝাই যাচ্ছে, ব্রিটেনের ইইউ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের পর জার্মানির ওপর বড় দায়িত্ব বর্তিয়েছে ইউরোপের ঐক্যকে ধরে রাখার। তবে এটা বলতেই হবে ইউরোপ একটি বড় ধরনের সংকটের মাঝে আছে। লাখ লাখ সিরীয়-ইরাকি নাগরিকের উপস্থিতি ইউরোপের রাজনৈতিক চরিত্রকে কিছুটা হলেও বদলে দিয়েছে। ফ্রান্সে আইএসের সন্ত্রাসী কর্মকা- বেড়েছে। জার্মানিতে এই তৎপরতা এখনো বড় আকারে দেখা দেয়নি। তবে আইএস যে একটা সমস্যা সৃষ্টি করেছে, তা বোঝাই যায়। ইতালির বড় সমস্যা আফ্রিকা থেকে আসা 'অর্থনৈতিক শরণার্থীদের' নিয়ে। ইইউ আফ্রিকাতে ব্যাপক সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিলেও এই শরণার্থী আসা বন্ধ করা যাচ্ছে না। উপরন্তু ইতালির অর্থনৈতিক পরিস্থিতিও ভালো নয়। সেখানে দারিদ্র্যতা বেড়েছে। ভূমধ্যসাগর অতিক্রম করে আসা অভিবাসীদের নিয়ে 'হাউজিং' সংকট সৃষ্টি হয়েছে। ফলে ব্রিটেনের সিদ্ধান্ত ইইউকে একটি বড় অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। যদিও নয়াব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ২০১৭ সালের যে ডেটলাইন, সেই সময়সীমা আরো কিছুদিন বাড়াতে চান।
ইইউ মূলত একটি অর্থনৈতিক জোট হলেও সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক আসরে এর গুরুত্ব বেড়েছে। প্রায় ৪৩ লাখ ২৪ হাজার ৭৮২ বর্গকিলোমিটার আয়তন বেষ্টিত ইইউর জনসংখ্যা ৫০৮ মিলিয়ন। ২৮টি দেশ একটি অর্থনৈতিক ইউনিয়নে আবদ্ধ হলেও নিজস্ব পার্লামেন্ট, নিজস্ব সরকার ও নিজস্ব সংবিধান তারা বজায় রেখেছে। ফলে দেখা যায় পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশেই ইইউর অন্তর্ভুক্ত দেশগুলোর নিজস্ব দূতাবাস রয়েছে। ওই দেশগুলোতে আবার ইইউর মিশনও রয়েছে (যেমন বাংলাদেশ)। নিঃসন্দেহে ইইউ অন্যতম অর্থনৈতিক শক্তি।
ক্রয় ক্ষমতার ভিত্তিতে (পিপিপি) ইইউর জিডিপির পরিমাণ ১৯ দশমিক ২০৫ ট্রিলিয়ন ডলার (সাধারণ হিসেবে ১৬ দশমিক ২২০ ট্রিলিয়ন ডলার), যা বিশ্বের তৃতীয় বড় অর্থনীতি। মাথাপিছু আয়ের পরিমাণ ৩৭ হাজার ৮৫২ ডলার (পিপিপি, সাধারণ হিসেবে ৩১ দশমিক ৯১৮ ডলার), যা বিশ্বের ১৮তম। এই অর্থনৈতিক শক্তির বলেই ইইউ বর্তমানে অন্যতম একটি রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। দেখা গেছে অনেক আন্তর্জাতিক ইস্যুতে ইইউ একটি 'অবস্থান' নিয়েছে। কোন কোন ক্ষেত্রে ইইউর সেই 'অবস্থান' যুক্তরাষ্ট্রের 'অবস্থান' এর বাইরে। বিশ্বের বিভিন্ন দেশের গণতন্ত্রায়ণ ও মানবাধিকার রক্ষার প্রশ্নে ইইউ সোচ্চার। এখন খুব সঙ্গত কারণেই ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে যাওয়ায়, ইইউ দুর্বল হয়ে যাবে। এতে করে বিশ্ব আসরে তার গ্রহণযোগ্যতা হ্রাস পাবে।
প্রশ্ন হচ্ছে ব্রিটেন কখন ইইউ থেকে বেরিয়ে যাবে। জনমতে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় হয়েছে বটে, কিন্তু এর আইনগত ভিত্তি কী? ইইউর গঠনের জন্য যে লিসবন চুক্তির প্রয়োজন ছিল, তার ৫০তম ধারায় বলা আছে যে কোন দেশ ইইউর কাঠামো থেকে বেরিয়ে যেতে পারবে। সে ক্ষেত্রে ওই দেশের সাংবিধানিক আইন প্রযোজ্য হবে। অর্থাৎ ওই দেশের পার্লামেন্ট, জনগণ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ব্রিটেনের জনগণ সিদ্ধান্ত নিয়েছেন। এখন ব্রিটেনের পার্লামেন্ট তা অনুমোদন করবে। ব্রিটেনের পার্লামেন্ট এই সিদ্ধান্ত বাতিল করতে পারবে না। তবে ব্রিটেন এখন থেকে দু'বছর সময় পাবে সব প্রক্রিয়া সম্পন্ন করতে। তবে এই গণভোটের রায়ের একটি ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ব্রিটিশ আইনজীবী ডেভিড এ্যালেন গ্রিন। ফিন্যান্সিয়াল টাইমস এ একটি প্রবন্ধ লিখে তিনি মন্তব্য করেছেন যে এই রায়টি বাধ্যতামূলক নয়, বরং এক ধরনের উপদেশমূলক। তিনি বোঝাতে চেয়েছেন সরকার এই রায় 'উপেক্ষা' করতে পারে। এ ব্যাপারে পার্লামেন্ট সিদ্ধান্তে নেবে, এটা তার অভিমত। বাস্তবতা হচ্ছে এই রায় উপেক্ষা করার কোনো সুযোগ নেই। পার্লামেন্টে এ এই রায় অনুমোদিত হবে, এটাই স্বাভাবিক।
সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্রিটেনের ইইউতে থাকার পক্ষে ক্যাম্পেইং করেছিলেন। কিন্তু ভোটাররা তার কথা শোনেননি। বেক্সিট বিরোধী ক্যাম্পেন এ বিরোধী লেবার পার্টির যে ভূমিকা রাখা উচিত ছিল, তা তারা করেনি। অথচ লেবার পার্টির এমপিদের প্রায় ৯০ ভাগই ছিলেন ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে। যে অভিযোগটি উঠেছিল ইইউ ছাড়লে ব্রিটিশ আরো গরিব হয়ে যাবে। এই অভিযোগটির কোনো সত্যতা খুঁজে পায়নি ভোটাররা। মূলত ইউরোপে ব্যাপক অভিবাসন এই গণভোটে একটি বড় ভূমিকা পালন করে। অতি সাম্প্রতিককালে ব্যাপকহারে সিরীয়, ইরাকি ও আফগান নাগরিকদের ইউরোপে আগমন এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পুনর্বাসনের সিদ্ধান্ত ব্রিটেনের ভোটারদের মধ্যে একটি মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। তাদের মাঝে এমন একটা শংকার জন্ম হয় যে ব্যাপক সংখ্যক অভিবাসন গ্রহণের ফলে ব্রিটেন তার ঐতিহ্য ও সংস্কৃতি হারিয়ে ফেলবে। এদের মাঝে একটা ইসলাম ফোবিয়াও কাজ করেছিল। এটা উস্কে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বেক্সিটকে সমর্থন করেছিলেন। এবং গণভোটে বেক্সিট এর পক্ষে রায় পড়লে, তিনি তাদের শুভেচ্ছা জানিয়েছিলেন। ক্যামেরন বেক্সিটের বিপক্ষে, অর্থাৎ ইইউর পক্ষে জনসংযোগ করলেও মন্ত্রিসভার দুই সদস্য মাইকেল গেভি ও বরিস জনসন এর বিরোধিতা করেছিলেন। অর্থাৎ তারা ছিলেন বেক্সিটের পক্ষে। ব্রিটেনের প্রবীণদের সমর্থন নিশ্চিত করতে পারেননি ক্যামেরন। ইউরোপীয় ইউনিয়নের বিরোধীরা যুক্তি তুলে ধরেছিলেন একটিই- ইইউ বা যুক্তরাজ্য। ইউকে ইনডিপেনডেন্স পার্টির নেতা বাইজেল ফরাজ সেস্নাগান তুলে ধরেছিলেন যুক্তরাজ্যের পক্ষেই। তাতে তিনি জয়ী হলেন। তিনি দলীয় নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বটে, তবে এই জয় তাকে যদি ভবিষ্যৎ এ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদে একধাপ এগিয়ে নিয়ে যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। নিঃসন্দেহে ফরাজ এখন যুক্তরাজ্যের রাজনীতিতে অন্যতম একটি নাম। তার দিকে লক্ষ্য থাকবে অনেকের। মানুষ তার কথায় আস্থা রেখেছিল। গেল বছর ব্রিটেনের সাধারণ নির্বাচনে ক্যামেরনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি বিজয়ী হয়েছিল। কিন্তু ক্রমবর্ধমান অভিবাসন আগমন, ব্রিটেনের দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা ইত্যাদি কারণে ক্যামেরন বাধ্য হয়েছিলেন গণভোট দিতে। সেই গণভোটেই শেষ পর্যন্ত তার পরাজয় ঘটেছিল। তিনি যা চেয়েছিলেন, তাতে কোনো সমর্থন ছিল না যুক্তরাজ্যবাসীর। তিনি পরাজয় মেনে নিয়েছেন। তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে পরে তা কার্যকরও করেছেন। টেরেসা মে এখন নয়া প্রধানমন্ত্রী।
টেরেসা মে'র ওপর চাপ এখন বাড়ছে। তিনি এই মুহূর্তে বুঝতে চেষ্টা করছেন কীভাবে তিনি ব্রিটেনকে আগামী দিনে নেতৃত্ব দেবেন। তিনি ইইউর সঙ্গে এখনই আলোচনা শুরু করছেন না। তিনি সময় নিচ্ছেন। তার সমস্যা প্রধানত দুটি। প্রথমত, অর্থনীতি। ব্রিটেনের অর্থনীতিকে তিনি ঠিকমতো পরিচালনা করতে পারবেন কি-না, দ্বিতীয়ত, উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের রাজনীতি। অর্থনীতিকে শক্তিশালী একটি ভিত্তি দেয়ার কাজটি তার জন্য সহজ হবে না। উপরন্তু তার জন্য উত্তর আয়ারল্যান্ড ও সেই সঙ্গে স্কটল্যান্ডের অভ্যন্তরীণ রাজনীতি লক্ষ্য করার মতো। ব্রিটেনের এই গণভোট শুধুমাত্র স্কটিশ আর আইরিস কট্টরপন্থীদেরকেই উৎসাহিত করবে না। বরং দেখা গেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত আরো বেশ কটি দেশের কট্টরপন্থীরা এতে করে আরো উৎসাহিত হয়েছেন। অস্ট্রিয়ার ফ্রিডম পার্টির সাবেক সভাপতি হোয়ারও চান অস্ট্রিয়াকে ইইউ থেকে বের করে আনতে। বিশ্লেষকরা অনেকেই বলার চেষ্টা করেছেন যে যুক্তরাজ্যের পর অস্ট্রিয়া দ্বিতীয় রাষ্ট্র, যারা ইইউতে থাকা না থাকা নিয়ে গণভোট করতে পারে। এ কাতারে আরো আছেন বেলজিয়ামের ফ্লেমিন ন্যাশনালিস্ট পার্টির প্রধান টমভ্যান গ্রাইকেন। ডেনমার্কের ড্যানিশ পিপলস পার্টির ক্রিশ্চিয়ান থালেসেন, ফ্রান্সে ন্যাশনাল ফ্রন্টের মারিয়েন লি. পেন, জার্মানির অলটারনেটিভ ফর জার্মানির ফ্রক পেট্টি, হাঙ্গেরীর প্রধানমন্ত্রী ন্যাশনাল কনজারভেটিভ ফ্রিডেসজ পার্টির ভিক্টর অরবান, ইতালির ফাইভ স্টার স্যুভমেন্টের বেপ্পে প্রিল্লও, হল্যান্ডের ডাচ পার্টি ফর ফ্রিডমের নিয়ন্ট উইল্ডাস। এই উগ্র জাতীয়তাবাদী শক্তি এখন বেক্সিটের ঘটনায় উৎসাহিত হবে। ফলে আগামী দিনে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান ইউরোপীয় রাজনীতিতে কী রকম হবে, এর স্টাকচার কী হবে, এ প্রশ্ন থাকলই। বলতে দ্বিধা নেই ইউরোপে হাজার হাজার সিরীয় ও ইরাকি অভিবাসীর উপস্থিতি পুরো ইউরোপ জুড়ে যে অভিবাসন বিরোধী একটা জনমত গড়ে ওঠে, তার রেশ ধরেই ব্রিটেনের নাগরিকরা সিদ্ধান্ত নেবে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার। স্পষ্টতই যে ধারণাকে কেন্দ্র করে ১৯৯৩ সালের নভেম্বরে ইউরোপীয় ইউনিয়ন তার যাত্রা শুরু করেছিল, তা তখন মুখ থুবড়ে পড়ল। ইউরোপে আরো পরিবর্তন আসবে।
গত দু'সপ্তাহ আমি ইউরোপে অবস্থান করছি। খুব কাছ থেকে দেখছি পরিবর্তনটাকে। দেখেছি জার্মানি কীভাবে বদলে যাচ্ছে। একটি ভিন্ন শংকর জাতির জন্ম হয়েছে। আগামী বছর জার্মানিতে জাতীয় নির্বাচন। নির্বাচন ফ্রান্সেও। সাবেক প্রেসিডেন্ট সারকোজি আবারো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেছেন। উভয় দেশেই সিরীয় অভিবাসী তথা আইএসের তৎপরতা যে নির্বাচনে একটি ইস্যু হয়ে দেখা দেবে, এটা নিশ্চিত করে বলা যায়। জার্মানিতে দুটো বড় দল সিডিইউ এবং এসপিডি এখন এখানে একটি 'গ্র্যান্ড কোয়ালিশন' গঠন করেছে। এই কোয়ালিশন আগামীতে থাকবে কি-না, সেটাও একটা প্রশ্ন।
আগামী মাসে ইইউর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। এই প্রথম ব্রিটেনকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে না। ইইউর নেতারা ইউরোপীয় ঐক্যকে ধরে রাখার কথা বলছেন বটে। কিন্তু যদি অর্থনীতিতে একটি গতি আনা না যায়, যদি দেশগুলোর ভেতরকার বৈষম্য কমিয়ে আনা সম্ভব না হয়, যদি সন্ত্রাসী কর্মকা- বন্ধ না হয়, তাহলে এই ঐক্য টিকে থাকবে না। জার্মানি বড় দেশ। এঞ্জেলা মার্কেল ঐক্যের কথা বারবার বলছেন বটে। কিন্তু এটি সহজ নয়। আগামী দিনগুলোই বলবে এই ঐক্য কিভাবে এবং কোন পর্যায়ে টিকে থাকবে।
ফ্রাঙ্কফুট, জার্মানি
Daily Jai Jai Din30.08.2016

কেরির ঢাকা সফর ও প্রাসঙ্গিক কিছু কথা



বাংলাদেশ অনেকদিন থেকেই যুক্তরাষ্ট্রের কাছে শুল্কমুক্ত জিএসপি সুবিধা চেয়ে আসছে। বিশেষ করে তৈরি পোশাক খাতে বাংলাদেশ এ সুবিধা চাইছে। কিন্তু বাংলাদেশকে এ সুবিধা দেয়া হয়নি। অথচ ১৫ দশমিক ৬২ ভাগ শুল্ক পরিশোধ করে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বাংলাদেশী তৈরি পোশাকের বিশাল এক বাজার গড়ে তুলেছে। বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী এখন ভিয়েতনাম। টিপিপি বা ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তির ফলে ভিয়েতনামের পণ্য এখন বিনা শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করবে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্টাল স্টোরগুলো এখন ভিয়েতনামি তৈরি পোশাকে ভরা। ফলে প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়ছে। শুল্কমুক্ত থাকায় ভিয়েতনামি তৈরি পোশাক (শার্ট, ট্রাউজার, জ্যাকেট, ব্লেজার) সস্তা। বাংলাদেশ এ ক্ষেত্রে মার খাচ্ছে। উপরন্তু তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নানা প্রতিবন্ধকতা আরোপ করায় (ট্রেড ইউনিয়ন অধিকার, মানসম্মত কারখানা ইত্যাদি) অনেক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে অথবা যুক্তরাষ্ট্রে তাদের রফতানি বাধাগ্রস্ত হচ্ছে। সুতরাং বাংলাদেশের এই মুহূর্তে অগ্রাধিকার জিএসপি সুবিধা নিশ্চিত করা। জন কেরির ঢাকা সফরে বিষয়টি আলোচনায় আসবে। বাণিজ্যমন্ত্রী একবার বলেছিলেন, জিএসপি সুবিধা না দেয়ার বিষয়টি ‘রাজনৈতিক’। এটা আদৌ রাজনৈতিক বক্তব্য নাকি সত্যিকার অর্থেই যুক্তরাষ্ট্র রাজনৈতিক সুবিধা নেয়ার আশায় জিএসপি সুবিধা প্রত্যাহার করে নিয়েছিল (কিছু কিছু পণ্যে জিএসপি সুবিধা বাংলাদেশ পেত)- বিষয়টি স্পষ্ট না হলেও এটা সত্য বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বারবার জিএসপি সুবিধা প্রাপ্তিকে গুরুত্ব দিয়ে আসছিল। তবে একটা কথা এখানে বলা প্রয়োজন, আর তা হচ্ছে- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের অনুকূলে। অর্থাৎ বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বেশি রফতানি করে, আমদানি করে সে তুলনায় কম। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সূত্রমতে, ২০১৬ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বাংলাদেশ রফতানি করেছে ৩০৫২ দশমিক ২ মিলিয়ন ডলারের পণ্য, আর আমদানি করেছে ৪৩৯ দশমিক ৮ মিলিয়ন ডলারের পণ্য। যুক্তরাষ্ট্রের পক্ষে এই ৬ মাসে ঘাটতির পরিমাণ ২৬১২ দশমিক ৫ মিলিয়ন ডলার। গত কয়েক বছর ধরেই এ ঘাটতি বাড়ছে। পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের পক্ষে ২০১৫ সালে এই ঘাটতির পরিমাণ ছিল ৫০৪৮ মিলিয়ন ডলার, ২০১৪ সালে ৪১৬৪ মিলিয়ন ডলার, ২০১৩ সালে ৪৬৪৩ দশমিক ২ মিলিয়ন ডলার, ২০১২ সালে ৪৪০৭ দশমিক ৪ মিলিয়ন ডলার, আর ২০১১ সালে ৩৭৩৩ মিলিয়ন ডলার। জিএসপি সুবিধা না পেলেও বাংলাদেশ যে রফতানি বাড়াতে পারছে, এটাই বড় প্রমাণ।

যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক অঞ্চলকে কেন্দ্র করে যে নীতি প্রণীত হয়েছে, বাংলাদেশ তারই অন্তর্ভুক্ত। নানা কারণে অন্যান্য অঞ্চলের চেয়ে এই এশিয়া-প্যাসিফিক অঞ্চলকে যুক্তরাষ্ট্র বেশি গুরুত্ব দিচ্ছে। এর প্রধান কারণ চীন। চীনকে ঘিরে ফেলার এক সদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র এশিয়া-প্যাসিফিক নীতি প্রণয়ন করছে। আর এ কারণেই বাংলাদেশ তথা ভারতের গুরুত্ব যুক্তরাষ্ট্রের সামরিক নীতিনির্ধারকদের কাছে অনেক বেশি। একদিকে ভারত মহাসাগর, অন্যদিকে দক্ষিণ চীন সাগর- এই দুটো অঞ্চলকে ঘিরে যুক্তরাষ্ট্র এক মহাপরিকল্পনা প্রণয়ন করছে। আগামী কয়েক বছরের মধ্যে ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের ৬টি জাহাজ মোতায়েন করা হবে। উদ্দেশ্য ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর মুভমেন্টের দিকে লক্ষ্য রাখা। দক্ষিণ চীন সাগরকে বলা হচ্ছে সম্ভাব্য একটি স্থান, যাকে কেন্দ্র করে ভবিষ্যতে বড় ধরনের সামরিক সংঘর্ষের সূত্রপাত হতে পারে। বছরে এই দক্ষিণ চীন সাগর এলাকা দিয়ে ৫ ট্রিলিয়ন ডলারের পণ্য পরিবাহিত হয়। অর্থাৎ এই রুট ব্যবহার করে পণ্য পৃথবীর বিভিন্ন দেশে যায়, যার একটা বড় অংশ চীন রফতানি করে। ১১ বিলিয়ন ব্যারেল তেল ও ১৯০ ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস রয়েছে এ অঞ্চলে। বছরে এ অঞ্চল থেকে ১০ মিলিয়ন টন মৎস্য আহরণ করা হয়। ফলে চীনের এ অঞ্চলের ব্যাপারে তাদের আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। এ অঞ্চল ঘিরে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজ এ অঞ্চলে ঘোরাফেরা করছে। এ অঞ্চলের মালিকানা নিয়ে আন্তর্জাতিক আদালত সম্প্রতি চীনের দাবি খারিজ করে দিলেও চীন তা মেনে নেয়নি। ফিলিপাইনের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে চীন। ফলে এ অঞ্চলে উত্তেজনা বাড়লে, তার ঢেউ এসে লাগবে ভারত মহাসাগরেও। সুতরাং চীনের বিরুদ্ধে একটি শক্ত অবস্থান নেয়ার জন্য যুক্তরাষ্ট্র যে ভারত মহাসাগরীয় অঞ্চলে তার তৎপরতা বাড়াবে, এটাই স্বাভাবিক। তাই জন কেরির বাংলাদেশ ও ভারত সফর এ দৃষ্টিতেই আমাদের দেখতে হবে। মোদির জমানায় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও বেড়েছে। ভারতে মার্কিন বিনিয়োগ বেড়েছে। ভারত যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজির অংশ। ভারতকে তার প্রয়োজন এ অঞ্চলে চীনের প্রভাব কমানোর জন্য। ফলে বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে নীতি, সেই নীতি ভারতকে আস্থায় নিয়েই তৈরি করা। অর্থাৎ ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের আলোকেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক রচিত হবে। আলাদা করে বাংলাদেশের ব্যাপারে কোনো নীতি প্রণয়ন করবে না যুক্তরাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্র এমন কোনো সিদ্ধান্ত নেবে না, যাতে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হয়। ভারতকে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রয়োজন খুব বেশি।

কেরির ঢাকা সফরের সময় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও গণতন্ত্র প্রক্রিয়া অব্যাহত রাখা নিয়ে কথা হতে পারে। সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের কথা যুক্তরাষ্ট্র বারবার বলে এসেছে। কেরি এ বিষয়টাকে আবারও গুরুত্ব দেবেন। এবং মানবাধিকার পরিস্থিতির যাতে উন্নতি হয়, সে ব্যাপারেও তিনি কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে। আসলে এ ধরনের বক্তব্য নতুন নয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে এই বিষয়গুলো আছে। তবে যুক্তরাষ্ট্র কখনও এই বিষয়গুলো নিয়ে কোনো ‘শর্ত’ আরোপ করে না। কেরির সফরে এ ধরনের কোনো সম্ভাবনাও নেই। জন কেরির এ সফরে বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের গুরুত্ব বাড়বে। মার্কিন মিডিয়ায় নতুন করে বাংলাদেশ নিয়ে আলোচনা হবে। তবে এ সফরের মধ্য দিয়ে খুব বড় ধরনের অগ্রগতি সাধিত হবে, এটা মনে করার কোনো কারণ নেই।

ডালাস, যুক্তরাষ্ট্র
Daily Jugantor
28.08.2016

দক্ষিণ এশিয়া ও যুক্তরাষ্ট্র

ক্ষিণ এশিয়া ও যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দক্ষিণ এশিয়া সফরে আসছেন ২৯ আগস্ট। এ সফরে তিনি বাংলাদেশ ও ভারত সফর করবেন। ভারত সফরে তিনি দ্বিতীয় যুক্তরাষ্ট্র-ভারত স্ট্র্যাটেজিক ও কমার্শিয়াল ডায়ালগে অংশ নেবেন। ওবামা প্রশাসনের শেষ সময়ে এসে জন কেরির এ সফর কিছুটা হলেও গুরুত্বপূর্ণ। বিশেষ করে, ভারতে তার সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসন এই মেসেজটি দিচ্ছে যে, তারা ভারতকে যথেষ্ট গুরুত্ব দেয়। বাংলাদেশে কেরি তার ৩ বছরের দায়িত্ব পালনকালীন প্রথমবারের মতো আসছেন। তার পূর্বসূরি হিলারি ক্লিনটন ২০১২ সালে বাংলাদেশ সফর করে গিয়েছিলেন। বাংলাদেশে তার সফরও গুরুত্বের দাবি রাখে। তিনি এমন একসময় বাংলাদেশে আসছেন, যখন দুই দেশের সম্পর্কের মাঝে কিছু কিছু জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, আইএসের অবস্থান, মানবাধিকার ও সব দলের অংশগ্রহণে একটি নির্বাচনের প্রশ্নে যুক্তরাষ্ট্র বরাবরই সোচ্চার। কোনো কোনো ক্ষেত্রে যুুক্তরাষ্ট্রের অবস্থানের বিপরীতে বাংলাদেশের বর্তমান। বিশেষ করে বাংলাদেশে আইএসের উত্থানের পেছনে যুক্তরাষ্ট্র মনে করে, বাংলাদেশে আইএস ঘাঁটি গেড়েছে। বাংলাদেশ এটা স্বীকার করুকÑ এমনটাই চাইছে যুক্তরাষ্ট্র। কিন্তু বাংলাদেশ মনে করে, এদেশে আইএস নেই। তবে স্থানীয় জঙ্গি আছে। বিপরীতমুখী এ অবস্থান থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তেমন কোনো অবনতি ঘটেনি। জেএসপি সুবিধা বাতিল হলেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্যের রফতানির ক্ষেত্রে, বিশেষ করে তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে তেমন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। বাংলাদেশ বারবারই তৈরি পোশাকের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা চেয়ে আসছে।
তবে এখানে একটা জিনিস মনে রাখা প্রয়োজন, আর তা হচ্ছে ভারতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে নীতি, সেই নীতির আলোকেই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে উঠছে। ভারত বড় দেশ। যুক্তরাষ্ট্রের স্বার্থ ভারতে অনেক বেশি। পরিবর্তিত বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ভারতকে পাশে চায়। দক্ষিণ এশিয়ার প্রশ্নে যুক্তরাষ্ট্রের নীতি ভারতকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। ভারত বড় দেশ। বড় অর্থনীতি। এশিয়ায় দ্বিতীয় অর্থনীতি ভারতের। বলা হচ্ছে, চলতি শতাব্দীতে ভারত ও চীন দুইটি বড় অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হবে, যারা বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করবে। এদিকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। ওবামা প্রশাসনের চরাড়ঃ ঃড় অংরধ, অর্থাৎ যুক্তরাষ্ট্রের এশিয়া পলিসির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ভারত। পাঠক স্মরণ করতে পারেন, ভারতের গুরুত্ব অনুধাবন করেই প্রেসিডেন্ট ওবামা দুই-দুইবার ভারত সফর করেছিলেন। সর্বশেষ ভারতের রিপাবলিকান ডে’র অনুষ্ঠানে ওবামা ছিলেন প্রধান অতিথি। মোদির জমানায় ভারতের অর্থনীতি আরও উন্মুক্ত হওয়ায় ভারতে মার্কিন বিনিয়োগ বেড়েছে, দ্বিপক্ষীয় বাণিজ্যও বৃদ্ধি পেয়েছে। ভারত যুক্তরাষ্ট্রে রফতানি করে বেশি, আমদানি করে কম। একটি পরিসংখ্যান দিলে বিষয়টি সহজ হবে। ২০১৬ সালের প্রথম ৬ মাস যুক্তরাষ্ট্র ভারতে রফতানি করেছে ৯ হাজার ৯৯০ দশমিক ৬ মিলিয়ন ডলারের পণ্য, আর আমদানি করেছে ২২ হাজার ৬৭১ দশমিক ২ মিলিয়ন ডলারের পণ্য। যুক্তরাষ্ট্রের ঘাটতি ১২ হাজার ৬৮০ দশমিক ৭ মিলিয়ন ডলার। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ঘাটতি ছিল ২৩ হাজার ৩৩৯ দশমিক ৮ মিলিয়ন ডলার। এ থেকেই বোঝা যায়, দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র শুধু ভারতের অন্যতম বাণিজ্যিক অংশীদারই নয়, বরং ভারতে পারমাণবিক প্রযুক্তিও সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে একাধিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। ভারত নিউক্লিয়ার সাপ্লাইয়ার্স গ্রুপের সদস্য হতে চায়। এ ব্যাপারেও সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের। শুধু তাই নয়, ভারত জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্য হতে চায়। যুক্তরাষ্ট্রেরও সমর্থন রয়েছে তাতে। ওবামার ভারত সফরের সময় তিনি প্রকাশ্যেই ভারতের এ অবস্থান সমর্থন করেছিলেন।
যুক্তরাষ্ট্রের এশিয়া-প্যাসিফিক অঞ্চলকে কেন্দ্র করে যে নীতি প্রণীত হয়েছে, বাংলাদেশ তারই অন্তর্ভুক্ত। নানা কারণে অন্যান্য অঞ্চলের চেয়ে এই এশিয়া-প্যাসিফিক অঞ্চলকে যুক্তরাষ্ট্র বেশি গুরুত্ব দিচ্ছে। এর প্রধান কারণ চীন। চীনকে ‘ঘিরে ফেলার’ এক সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র এশিয়া-প্যাসিফিক নীতি প্রণয়ন করছে। আর এ কারণেই বাংলাদেশ তথা ভারতের গুরুত্ব যুক্তরাষ্ট্রের সামরিক নীতিনির্ধারকদের কাছে অনেক বেশি। একদিকে ভারত মহাসাগর, অন্যদিকে দক্ষিণ চীন সাগরÑ এই দুইটি অঞ্চলকে ঘিরে যুক্তরাষ্ট্র এক মহাপরিকল্পনা প্রণয়ন করছে। আগামী কয়েক বছরের মধ্যে ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের ছয়টি জাহাজ মোতায়েন করা হবে। উদ্দেশ্য, ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর মুভমেন্টের দিকে লক্ষ রাখা। দক্ষিণ চীন সাগরকে বলা হচ্ছে সম্ভাব্য একটি স্থান, যাকে কেন্দ্র করে ভবিষ্যতে বড় ধরনের সামরিক সংঘর্ষের জন্ম হতে পারে। বছরে এ দক্ষিণ চীন সাগর এলাকা দিয়ে ৫ ট্রিলিয়ন ডলারের পণ্য পরিবাহিত হয়। অর্থাৎ এ রুট ব্যবহার করে পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে যায়, যার একটা বড় অংশ চীন রফতানি করে। ১১ মিলিয়ন ব্যারেল তেল ও ১৯০ ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস রয়েছে এ অঞ্চলে। বছরে এ অঞ্চল থেকে ১০ মিলিয়ন টন মৎস্য আহরণ করা হয়। ফলে চীনের যে এ অঞ্চলের ব্যাপারে তাদের আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। এ অঞ্চল ঘিরে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজ এ অঞ্চলে ঘোরাফেরা করছে। এ অঞ্চলের মালিকানা নিয়ে আন্তর্জাতিক আদালত সম্প্রতি চীনের দাবি খারিজ করে দিলেও চীন তা মেনে নেয়নি। চীন ফিলিপাইনের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে। ফলে এ অঞ্চলে উত্তেজনা বাড়লে, তার ঢেউ এসে লাগবে ভারত মহাসাগরেও। সুতরাং চীনের বিরুদ্ধে একটি শক্ত অবস্থান নেয়ার জন্য যুক্তরাষ্ট্র যে ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে তার তৎপরতা বাড়াবে, এটাই স্বাভাবিক। তাই জন কেরির বাংলাদেশ ও ভারত সফর এ দৃষ্টিতেই আমাদের দেখতে হবে। মোদির জমানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক আরও বেড়েছে। ভারতে মার্কিন বিনিয়োগ বেড়েছে। ভারত যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজির অংশ। ভারতকে তার প্রয়োজন এ অঞ্চলে চীনের প্রভাব কমানোর জন্য। ফলে বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে নীতি, সেই নীতি ভারতকে আস্থায় নিয়েই তৈরি করা। অর্থাৎ ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের আলোকেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক রচিত হবে। আলাদা করে বাংলাদেশের ব্যাপারে কোনো নীতি প্রণয়ন করবে না যুক্তরাষ্ট্র এবং এমন কোনো সিদ্ধান্ত নেবে না, যাতে ভারতের স্বার্থ ক্ষুণœ হয়। ভারতকে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রয়োজন খুব বেশি।
এ প্রসঙ্গে ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের ভূমিকা নিয়ে আলোচনা করা প্রয়োজন। চীনের বর্তমান শাসকচক্র ‘দি সিল্ক রোড ইকোনমিক বেল্ট অ্যান্ড মেরিটাইম সিল্ক রোড’ (বহুল প্রচারিত ওয়ান বেল্ট ওয়ান রোড) নামে যে নীতি প্রণয়ন করেছে, তাতে ৬০ দেশকে চীন তার বাণিজ্যিক কাঠামোয় নিয়ে আসতে চাইছে। এতে করে চীনের সঙ্গে সড়কপথে মধ্য এশিয়ার দেশগুলো যেমনি সংযুক্ত হবে, ঠিক তেমনি দক্ষিণ এশিয়া তথা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোও সামুদ্রিক পথে সংযুক্ত হবে। এই বিশাল প্রকল্প বাস্তবায়নে চীনের খরচ হবে ৪ থেকে ৮ ট্রিলিয়ন ডলার। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ ও শীর্ষস্থানীয় বড় অর্থনীতির সঙ্গে টিপিপি বা ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ এবং ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ নামে যে দুইটি চুক্তি করেছে, তার বিকল্প হিসেবেই চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ‘ব্রেন চাইল্ড’ হচ্ছে এ ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ কর্মসূচি। সিরিয়াস পাঠকরা স্মরণ করতে পারেন, চীনের ‘ঝঃৎরহম ড়ভ চবধৎষং’ প্রজেক্টের কথা। এ প্রজেক্টের আওতায় চীন দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক সমুদ্রবন্দরকে ‘মুক্তার মালা’র মতো একসঙ্গে সংযুক্ত করেছে। প্রতিটি বন্দরেই চীনের নৌবাহিনীর উপস্থিতি রয়েছে। সংবাদপত্রের খবর অনুযায়ী, চীন ভারত মহাসাগরে অবস্থিত একাধিক দেশে তাদের নৌঘাঁটি নির্মাণের চেষ্টা করছে। জিবুতি, গাওদার (বেলুচিস্তান), হাসবানতোতা (শ্রীলঙ্কা), মিয়ানমার, ইয়েমেন, মোজাম্বিক, মাদাগাস্কার, ওমান কিংবা কেনিয়াতে চীনা নৌঘাঁটি নির্মাণের আগ্রহের খবর সংবাদপত্রে ছাপা হয়েছে। জিবুতি ও মাদাগাস্কারে নৌঘাঁটি নির্মাণ শেষ হয়েছে। চীনের এ নৌঘাঁটি নির্মাণের বিষয়টিকে ভারত খুব সহজভাবে নেয়নি। ভারতও একইভাবে সিসিলি ও মৌরিতুসের দুইটি দ্বীপে তাদের নৌঘাঁটি নির্মাণ করছে। ২০১৫ সালের মার্চে প্রধানমন্ত্রী মোদির এ দ্বীপ দুইটি সফরের সময় এ নৌঘাঁটি নির্মাণের কথা প্রথমবারের মতো জানা যায়। অনেকেই স্মরণ করতে পারেন, হাসবানতোতায় চীনা সাবমেরিনের উপস্থিতি ভারত তার নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ বলে মনে করেছিল। ভারত বিষয়টিকে এত গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন যে, শেষ পর্যন্ত সেখানে রাজাপাকসের সরকারকে উৎখাত পর্যন্ত করেছিল ভারত। সিরিসেনাকে রাজাপাকসের বলয় থেকে বের করে এনে রাজাপাকসের বিরুদ্ধে নির্বাচনে দাঁড় করিয়ে তাকে বিজয়ী করতে সাহায্য করেছিল ভারত। এসব ঘটনার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছিল যে, ভারত মহাসাগরে চীনের তৎপরতাকে ভারত স্বাভাবিকভাবে নেয়নি। এখানে প্রভাব বলয় বিস্তারের রাজনীতিকে কেন্দ্র করে ভারত ও চীন দ্বন্দ্ব বাড়ছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান হচ্ছে ভারতের পক্ষে। এ অঞ্চলজুড়ে ভারত-যুক্তরাষ্ট্র অক্ষ গড়ে উঠছে, যা চীনা স্বার্থকে আঘাত করছে। যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে ভারতকে চীনের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছে। আগামী দিনে এ অঞ্চল ও সেই সঙ্গে দক্ষিণ চীন সাগর প্রত্যক্ষ করবে এক অস্ত্র প্রতিযোগিতা। যে কোনো ধরনের নৌ-সংঘর্ষকেও উড়িয়ে দেয়া যায় না। সুতরাং আজ জন কেরি যখন ভারত সফরে আসছেন, এটাকে স্বাভাবিক একটি সফর ভাবলে ভুল হবে। চীনের কর্তৃপক্ষ চ্যালেঞ্জ করতেই ভারতকে সামরিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে তৈরি করছে যুক্তরাষ্ট্র। কেরির সফর এ আলোকেই রচিত। এক্ষেত্রে কেরি বাংলাদেশেও আসবেন। কিন্তু তাতে করে বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতিতে তেমন পরিবর্তন আসবে না। বাংলাদেশের ব্যাপারে ভারতের যে ভূমিকা, যুক্তরাষ্ট্র সেই ভূমিকার বাইরে যেতে পারবে না।

ডালাস, যুক্তরাষ্ট্র
Daily Alokito Bangladesh
28.08.2016

কোন পথে ইউরোপ

ইউরোপকে নিয়ে অনেক প্রশ্ন এখন। গত ২৩ জুন ব্রিটেনের গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত, আর সেই সঙ্গে লাখ লাখ সিরীয় ও ইরাকি অভিবাসীর ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ পুরো ইউরোপের দৃশ্যপটকে এখন পাল্টে দিয়েছে। গত দুই সপ্তাহ আমি ইউরোপের বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়েছি। অনেকের সঙ্গে কথা বলেছি। যে ইউরোপকে আমি প্রায় ২৫ বছর আগে ফেলে এসেছিলাম, সেই ইউরোপকে আমি এখন আর চিনি না। ইউরোপ বদলে গেছে। বদলে যাচ্ছে। নতুন এক ইউরোপের জন্ম হচ্ছে! জন্ম হচ্ছে নতুন এক সংস্কৃতির। একটি সংকর জাতির জন্ম হচ্ছে—আদি জার্মানিকে আমি আর খুঁজে পাইনি। ফ্রাংকফুর্টের বিখ্যাত বিপণি এলাকা সাইল এ ক্যাফে শপগুলোতে নিত্যদিন বসে কফি পান করেছি আমার পুরনো বন্ধু কামাল আর ফেরদৌসের সঙ্গে। আমার কাছে এ এক নতুন জার্মানি! এখানে এক মিশ্র জাতির জন্ম হয়েছে। ২৫ বছর আগে আমি যখন জার্মানি ছেড়ে চলে যাই, স্পষ্টতই মনে আছে আমি রাস্তায় কোনো হিজাবি মহিলাকে দেখিনি তখন। এখন সাইলের বিপণিবিতানগুলোর পাশে উন্মুক্ত কফি শপে বসে লক্ষ করেছি হিজাবি মহিলারা হেঁটে যাচ্ছেন কোনো ধরনের ভয়-ডর ছাড়াই! অধিকাংশ মহিলাই আরব দেশগুলো থেকে আসা—কেউ সিরীয়, কেউ ইরাকি, কেউ বা আবার অন্য কোনো আরব দেশের। নিউ ইয়র্কের কুইন্সি এলাকায় আমি বাংলাদেশি মহিলাদের আপাদমস্তক বোরকায় ঢেকে বাজার করতে দেখেছি। সেদিন অবাক হয়েছিলাম বৈকি! আমেরিকার মতো সমাজে থেকেও পুরো হিজাবি! না, কোনো বাংলাদেশি মহিলাকে আমি বোরকা পরে জার্মানির রাস্তায় ঘুরতে দেখিনি। বাংলাদেশি সন্তানদেরও আমি দেখিনি। তবে আরব দেশগুলো থেকে যাঁরা সাম্প্রতিককালে এসেছেন তাঁরা প্রায় সবাই পর্দাপ্রথা মেনে চলছেন। এটা নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক চললেও জার্মানিতে আমি কোনো বিতর্কের খবর শুনিনি। একসময় জার্মানরা গর্ব করত তাদের রক্তে কোনো মিশ্রণ নেই বলে। অর্থাৎ তাদের রক্তে অন্য কোনো রক্ত মেশেনি। এখন তা পরিপূর্ণভাবে বদলে গেছে। এখন আদি খাঁটি জার্মান নাগরিক পাওয়া খুব দুষ্কর। সবাই জার্মান নাগরিক। কিন্তু আদি জার্মান নয়। রক্তে মিশ্রণ ঘটেছে। আগামী ২০ বছর পর যে জার্মানির জন্ম হবে, তা হবে এক মিশ্র জাতির জার্মানি। অনেকটা ফ্রান্সের মতো। ফ্রান্সে ব্যাপকভাবে আফ্রিকান নাগরিকদের অভিবাসন, আলজেরিয়া তথা মাগরেব দেশভুক্ত এলাকা থেকে আসা নাগরিকদের ফ্রান্সে অবস্থান, বৈবাহিক সম্পর্ক ইত্যাদির কারণে নতুন এক ফ্রান্সের জন্ম হয়েছে। যদিও এটা সত্য, আফ্রিকায় ফ্রান্সের উপনিবেশ ছিল এবং সেখান থেকে আসা নাগরিকদের ফ্রান্সে বসবাসের সুযোগ করে দিয়েছিল ফ্রান্স। ফলে একসময়ের শ্বেতাঙ্গ নাগরিকদের দেশ ফ্রান্সকে এখন আর চেনা যায় না। শ্বেতাঙ্গ আর আফ্রিকান কৃষ্ণাঙ্গদের সমন্বয়ে এক নয়া ফ্রান্সের জন্ম হয়েছে। সেই সঙ্গে মাগরেবভুক্ত অঞ্চল থেকে আসা বিপুলসংখ্যক (আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো) শ্বেতাঙ্গ মানুষেরও স্থান হয়েছিল ফ্রান্সে। এর পরই এক নতুন ফ্রান্স জন্ম নিয়েছে। তবে জার্মানির সঙ্গে পার্থক্য এখানেই যে জার্মানির কোনো উপনিবেশ ছিল না। ফলে আফ্রিকা থেকে এখানে অভিবাসন হয়েছে কম।
ইউরোপের সমস্যা এখন অনেক। প্রথমত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেন বেরিয়ে যাওয়ার ফলে ইউরোপ যে বড় ধরনের আর্থিক ঝুঁকি ও অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে, তা এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। ব্রিটেনের এই সিদ্ধান্ত সঠিক ছিল কি না, তা নিয়ে বিতর্ক এখনো অব্যাহত রয়েছে। ব্রিটেনের গত ২৩ জুনের গণভোটের সিদ্ধান্তে (বেক্সিট) অনেকেই অবাক হয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্যামেরন পদত্যাগ করেছেন এবং ব্রিটেন একজন নতুন প্রধানমন্ত্রী পেয়েছে, এ খবর অনেক পুরনো এখন। তবে ব্রিটেনের এই সিদ্ধান্তকে ইউরোপের অনেক দেশই সমর্থন করেনি। গত ৪ আগস্ট আইপিএস-ডিএস মরি নামক একটি প্রতিষ্ঠান ইইউভুক্ত ৯ দেশের জনগণের ওপর একটি জনমত জরিপ করে। এই দেশগুলো ইউরোপের ধনী দেশ হিসেবে পরিচিত। এতে দেখা যায়, ওই ৯টি দেশের ৫৫ শতাংশ মানুষ মনে করে ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত (বেক্সিট) ব্রিটেনের জন্য একটি খারাপ সিদ্ধান্ত। ৫৮ শতাংশ মানুষ মনে করে পুরো ইইউয়ের জন্যও এটি খারাপ। ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে খুশি হয়েছে রাশিয়া। সুইডেনের ৬৮ শতাংশ মানুষ মনে করে ইইউয়ের জন্য সিদ্ধান্তটি ভালো ছিল না। সুইডেনের মানুষ মনে করে বেক্সিটের ফলে এ অঞ্চলের ব্যাপারে রাশিয়ার হুমকি আরো বাড়বে এবং রাশিয়া এ থেকে ফয়দা নেবে। অন্যদিকে ফ্রান্সের ৬৪ শতাংশ মানুষ মনে করে বেক্সিটের ফলে অর্থনৈতিকভাবে ইইউ আরো দুর্বল হবে। এখন ব্রিটেনের ব্যাপারে ইইউয়ের সিদ্ধান্ত কী হবে সেটা নিয়েও প্রশ্ন আছে। জনমত জরিপেও তা প্রতিফলিত হয়েছে। জনমত জরিপে দেখা গেছে ২৮ শতাংশ মানুষ মনে করে ইইউ ব্রিটেনের ব্যাপারে কঠোর হবে। আবার ২৬ শতাংশ মানুষ মনে করে ইইউ ব্রিটেনের ব্যাপারে নরম হবে। বলা ভালো, যেসব দেশে এই জনমত জরিপ চালানো হয় সেগুলো হচ্ছে—স্পেন, জার্মানি, বেলজিয়াম, সুইডেন, হাঙ্গেরি, পোল্যান্ড, ফ্রান্স, ইতালি ইত্যাদি (ইকোনমিস্ট, ৬ আগস্ট ২০১৬)। এর আগে এক নিবন্ধে আমি উল্লেখ করেছিলাম ব্রিটেনের এ ধরনের (বেরিয়ে যাওয়ার) সিদ্ধান্তে ইইউয়ের রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। স্কটল্যান্ড ব্রিটেন থেকে বেরিয়ে গিয়ে ইইউয়ের সঙ্গে থাকতে পারে। এ ব্যাপারে স্কটল্যান্ড দ্বিতীয়বারের মতো সেখানে গণভোটের আয়োজন করতে পারে। প্রথমবারের গণভোটে ব্রিটেনের সঙ্গে থাকার পক্ষে ভোট দিয়েছিল স্কটল্যান্ডের জনগণ। বেক্সিটের সিদ্ধান্তটি হয়েছে বটে; কিন্তু তা কার্যকর করতে ব্রিটেন দুই বছর সময় পাবে। ব্রিটেনের এই সিদ্ধান্তের ফলে জার্মানির ওপর চাপ বাড়ছে। লন্ডনে শত শত ব্যবসাপ্রতিষ্ঠান তাদের অফিস ফ্রাংকফুর্টে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে ফ্রাংকফুর্টের গুরুত্ব আরো বেড়েছে। তাই নিউ ইয়র্কের পর ফ্রাংকফুর্ট হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। জার্মানি এর জন্য প্রস্তুত হচ্ছে। জার্মানিতে থাকার সময় লক্ষ করলাম সেখানে প্রচুর নির্মাণকাজ হচ্ছে। নতুন নতুন ‘হাইরাইজ’ ভবন তৈরি হচ্ছে। গালফ অঞ্চলের শাসকদের বিনিয়োগও বাড়ছে ফ্রাংকফুর্টে। নতুন এক ফ্রাংকফুর্ট তৈরি হচ্ছে।
ইউরোপে এই মুহূর্তে একটা বড় সমস্যা দেখা দিয়েছে সিরিয়া থেকে আসা শরণার্থীদের নিয়ে। প্রায় ১০ লাখ সিরীয় ও ইরাকি শরণার্থীকে আশ্রয় দিয়েছে জার্মানি। শরণার্থীদের জন্য আগামী পাঁচ বছর ৯৪ বিলিয়ন ইউরো খরচ করবে জার্মানি। এই শরণার্থীদের নিয়ে ফ্রান্স এক মহাফ্যাসাদে আছে। সেখানে তথাকথিত ইসলামিক স্টেটের জঙ্গিদের তৎপরতা বেড়েছে। ফ্রান্সে একাধিক সন্ত্রাসী ঘটনা ঘটেছে, যার সঙ্গে ফ্রান্সে মাগরেবভুক্ত দেশগুলো থেকে আসা অভিবাসীরা জড়িত ছিল। সিরীয় শরণার্থীদের মাঝে আইএসের এজেন্ট আছে—এ ধরনের কথা মিডিয়ায় বারবার এলেও তা এখনো প্রমাণিত নয়। ফ্রান্সে এখনো জরুরি অবস্থা চালু রয়েছে। জার্মানিতে অবশ্য আমি তেমন পুলিশি তৎপরতা দেখিনি। জার্মানি এটা নিয়ে তেমন আতঙ্কিত, সেটাও আমার মনে হয়নি। তবে সিরীয় ও ইরাকি শরণার্থীরা একটা সমস্যা তৈরি করতে পারে ভবিষ্যতে। তুরস্কের ‘গাস্ট আরবাইটার’দের নিয়ে সমস্যা তৈরি হচ্ছে! গেল সপ্তাহে কোলন শহরে ৪০ হাজার তুরস্কের নাগরিকের এক বিশাল মিছিল হয়েছে। মিছিলে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের পক্ষে স্লোগান উঠেছে। তুরস্কের সাম্প্রতিক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তুরস্ক সরকার কর্তৃক যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করার পর জার্মানি-তুরস্ক সম্পর্কও এখন খারাপের দিকে। জার্মানিতে তুরস্কের একটি গোপন নথি ফাঁস হওয়া, জার্মান সংসদীয় প্রতিনিধিদের তুরস্ক সফরের সময় ন্যাটোর ঘাঁটি দেখতে না দেওয়া ইত্যাদি ঘটনায় দুই দেশের সম্পর্ক এখন অবনতির দিকে।
জার্মানিতে জনসংখ্যা কমে যাচ্ছে। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে শিল্পপ্রতিষ্ঠানগুলো চালু রাখতে বিপুলসংখ্যক তুরস্কের নাগরিককে এখানে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল। তারা একটি নিজস্ব সাংস্কৃতিক বলয় তৈরি করেছে এখানে। তাদের দ্বিতীয় প্রজন্ম এখন শিক্ষিত। জার্মান নাগরিক তারা। একজন পার্লামেন্ট সদস্যও আছেন, যাঁর মা-বাবা তুরস্ক থেকে এসেছিলেন। জার্মানিতে প্রায় তিন হাজার মসজিদ আছে, যার মাঝে দুই হাজার মসজিদ পরিচালনা করে তুরস্কের নাগরিকরা। এখন তাদের সঙ্গে যোগ হলো সিরিয়া ও ইরাকের শরণার্থীরা। তাদের এখন পর্যন্ত কোনো কাজের অনুমতিপত্র দেওয়া হয়নি। তবে তুরস্কের ‘গাস্ট আরবাইটার’দের মতো তারাও যে একসময় এখানে ‘ফ্যাক্টর’ হয়ে উঠবে, তা বলাই যায়। তারাও আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে স্থায়ীভাবে থাকার অধিকারসহ নাগরিকত্ব পাবে। এক নতুন সংস্কৃতি গড়ে উঠছে জার্মানিতে। জার্মানির উদারতার সুযোগ নিয়ে এখানে যদি ইসলামিক জঙ্গিগোষ্ঠী তাদের প্রভাব বৃদ্ধি করে, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।
ইউরোপ বদলে যাচ্ছে। ইয়ান ব্রেনার ও তার ইউরো-এশিয়া গ্রুপ (একটি গবেষণা প্রতিষ্ঠান) আগামী দিনে ইউরোপের জন্য সম্ভাব্য ১০টি ঝুঁকির কথা বলেছে। এসব ঝুঁকির মধ্যে রয়েছে তুরস্কের উত্থান, রাশিয়ায় পুতিনের নেতৃত্বে একটি উগ্রপন্থী জাতীয়তাবাদী রাজনীতির উত্থান। উভয় ক্ষেত্রেই ইউরোপের জন্য তা এক ভয়ের কারণ। বিশ্বরাজনীতি আবার নতুন করে এক নয়া স্নায়ুযুদ্ধের উত্থান দেখছে, যা অভিহিত করা হয়েছে স্নায়ুযুদ্ধ-২ নামে। সর্বশেষ তুরস্ক-রাশিয়া-ইরান ঐক্য এই ধারণাকে আরো শক্তিশালী করেছে। আর এই ঐক্যের পেছনে সমর্থন রয়েছে চীনের। একদিকে ট্রান্স-আটলান্টিক ঐক্যে যেমন ফাটল ধরেছে, অন্যদিকে রাশিয়ার আগ্রাসী তৎপরতা আরো বেড়েছে। যা কিনা আগামী দিনে ইউরোপের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ইউরোপে আইএস রিক্রুটদের তৎপরতা আরো একটা চিন্তার কারণ। ফ্রান্স, বেলজিয়াম ও ইংল্যান্ডে এদের সমর্থকের সংখ্যা বাড়ছে। ফলে ইউরোপ নিয়ে একটা চিন্তা থেকেই গেল। ইউরোপজুড়ে উগ্র দক্ষিণপন্থীদের উত্থানও দেখছেন কেউ কেউ। বিপুলসংখ্যক সিরীয় ও ইরাকি নাগরিক, যাদের বেশির ভাগই মুসলমান, ইউরোপের মাটিতে তাদের উপস্থিতিকে কেন্দ্র করে উগ্র, দক্ষিণপন্থী রাজনীতির উত্থান ঘটেছে। ফ্রান্সে ন্যাশনাল ফ্রন্ট স্থানীয় নির্বাচনে সফল হয়েছে। জার্মানিতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি তার অবস্থান শক্তিশালী করেছে। পোল্যান্ডসহ পূর্ব ইউরোপের অনেক দেশে ধর্মীয় আবরণে এই দক্ষিণপন্থী রাজনীতি শক্তিশালী হচ্ছে। স্পষ্টতই বদলে যাচ্ছে ইউরোপের রাজনীতি। এই রাজনীতি আগামী দিনে ইউরোপকে কোথায় নিয়ে যায় সেটাই হচ্ছে এখন আমাদের দেখার বিষয়। Daily Kaler kontho 25.08.2016

কোন পথে জার্মানি

গত প্রায় দু’সপ্তাহ ধরে জার্মানিতে থেকে যে প্রশ্নটি আমার কাছে বড় হয়ে দেখা দিয়েছে তা হল, কোন পথে জার্মানি? বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত জার্মানির ভূমিকাকে সামনে নিয়ে এসেছে। জার্মানি শুধু ইউরোপীয় ইউনিয়নের মধ্যেই বড় দেশ নয়। জার্মান বিশ্ব শক্তি। এখন জার্মানির ভূমিকা কী হবে? ইউরোপের ঐক্য ধরে রাখতে জার্মানির ভূমিকা কী হবে? জার্মানি বড় দেশ। বড় অর্থনীতি। সাধারণ নিয়মে জিডিপিতে বিশ্বে জার্মানির অবস্থান চতুর্থ (৩ দশমিক ৩৭১ ট্রিলিয়ন ডলার); মাথাপিছু আয়ের ক্ষেত্রে বিশ্বে এ অবস্থান ২০তম (৪১ হাজার ২৫৭ ডলার)। আর পিপিপির হিসেবে, অর্থাৎ ব্যয় ক্ষমতার ভিত্তিতে এর পরিমাণ ৩ দশমিক ৮৪২ ট্রিলিয়ন ডলার (৫ম) এবং ৪৭ হাজার ৩৩ ডলার (মাথাপিছু আয়)। ফলে ব্রিটেন যখন ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, তখন থেকেই সবার দৃষ্টি জার্মানির দিকে। ১৯৯৩ সালে ইইউ গঠনের উদ্যোক্তাদের অন্যতম হচ্ছে জার্মানি। ১৯৯৯ সালে যখন ইউরো জোন গঠনের উদ্যোগ নেয়া হয়, তখনও জার্মানি ছিল এর প্রধান উদ্যোক্তা। ফলে ইইউকে ধরে রাখা, একক মুদ্রা হিসেবে ইউরোকে আরও শক্তিশালী করাসহ প্রতিটি ক্ষেত্রে জার্মানির ভূমিকা এখন বড়। এ ভূমিকা জার্মানি এখন কতটুকু পালন করতে পারবে, এ প্রশ্ন এখন অনেকেই করছেন।

জার্মানির সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আমার শিক্ষাজীবনের একটা সময় কেটেছে জার্মানিতে। আজ এত বছর পর জার্মানিতে এসে পরিবর্তন দেখেছি অনেক, যা আমাকে অবাক করেছে। জার্মানি আরও বড় হয়েছে। শক্তিশালী হয়েছে। যে ফ্রাংকফুর্ট শহরকে আমি রেখে গিয়েছিলাম ২৫ বছর আগে, সেই ফ্রাংকফুর্ট শহর এখন অনেক বড়। আকাশছোঁয়া সব ভবন হচ্ছে। নতুন নতুন এলাকা গড়ে তোলা হচ্ছে। এ ফ্রাংকফুর্ট শহরকে আমি আর চিনতে পারি না। আমি যে বিভাগে পড়াশোনা করেছি, তার নামও কিছুটা বদলে গেছে। বর্তমান চেয়ারম্যান, তিনিও নতুন। আমাকে তিনি দেখেননি কখনও। তবে ছাত্রদের সুযোগ বেড়েছে অনেক। অনেক ফান্ড আছে। এখানে এখনও উচ্চশিক্ষা ‘ফ্রি’। আরও মজার কথা, ছাত্রদের প্রতি সেমিস্টারে (বছরে দুই সেমিস্টার) যে ‘ফি’ দিতে হয় মাত্র ২৮০ ইউরো (বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা) এবং এর বদৌলতে ছাত্রদের শহরের মধ্যে ট্রামে বা বাসে চলাচল ফ্রি। অর্থাৎ ছাত্ররা বিনা পয়সায় পড়াশোনা ও যাতায়াতের সুযোগ পায়। আমাদের সময় এমন সুযোগ ছিল না। বড় শহরে ছাত্ররা ৭০০ ইউরোতে মাস চালাতে পারে, যা সপ্তাহে দু’দিন কাজ করে একজন ছাত্র অর্জন করতে পারে। শুধু স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো ছাড়া অন্য কোনো দেশে এ সুযোগ নেই। আমাদের দেশের ছাত্ররা এ সুযোগটি কেন নেয় না, আমি বুঝতে পারি না। আগে পাস করার পর কাজের সুযোগ মিলত না, এখন মিলছে। ডিগ্রি নেয়ার পর সরকার সুযোগ দিচ্ছে কাজ করার ও অভিজ্ঞতা অর্জন করার। আমার সরাসরি ছাত্রী রহিমা আক্তার মাস্টার্স করে এখন ছোট শহর উজবুর্গে একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করছে। মারুফ পিএইচডি করে এখন এখানে শিক্ষকতার অপেক্ষায় আছে।

জার্মান রাজনীতিকদের দূরদর্শিতার প্রশংসা করতে হয়। সারা বিশ্বে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন জাতিগত বিদ্বেষ বাড়ছে, তখন জার্মানিতে এ সমস্যা নেই বললেই চলে। প্রায় ১০ লাখ সিরীয়কে আশ্রয় দিয়েছে জার্মানি- চিন্তা করা যায়? মানবতা এখানে নিঃসন্দেহে বড় ভূমিকা পালন করেছে। পুরো ইউরোপজুড়ে সিরীয় শরণার্থীদের যখন ভিন্ন চোখে দেখা হচ্ছে, যখন পোল্যান্ডের প্রধানমন্ত্রী শুধু খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের আশ্রয় দেয়ার কথা বলেছিলেন, সেখানে জার্মানি তার ‘দুয়ার’ খুলে দিয়েছিল। যদিও কেউ কেউ বলার চেষ্টা করছেন, জার্মানিতে জন্মহার কমে যাওয়ায় ফ্যাক্টরি চালাতে দক্ষ মানবসম্পদ পাওয়া যাবে না, এটা বিবেচনায় নিয়েই সিরীয় শরণার্থীদের আশ্রয় দেয়া হয়েছে। এর পেছনে হয়তো সত্যতা কিছুটা আছে, কিন্তু মানবতাবোধ থেকে লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছিল জার্মানি, এটা তো অস্বীকার করা যাবে না! শরণার্থীদের জন্য জার্মানি আগামী ৫ বছর ৯৪ বিলিয়ন ইউরো খরচ করবে। জার্মানির এ প্রতিশ্রুতি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমার ধারণা ছিল, ২০১৫ সালেই জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল তার ‘অবদানের’ জন্য নোবেল পুরস্কার পাবেন। তিনি তা পাননি। তবে ২০১৬ সালে এ পুরস্কারের জন্য তার নাম বিবেচনায় আছে, তা বলতেই হয়। বলা প্রয়োজন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী জার্মানির যে রাজনীতি, তা নিয়ন্ত্রণ করছে দুটো বড় দল- এসপিডি ও সিডিইউ। কখনও এসপিডি থেকে চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, কখনও বা সিডিইউ থেকে। তবে সিডিইউর বেভেরিয়ার অঙ্গ সংগঠন হচ্ছে সিএসইউ। ২০১৩ সালের ১৮তম সংসদ নির্বাচনের পর সিডিইউ আর এসপিডির সমন্বয়ে একটি গ্রান্ড কোয়ালিশনের জন্ম হয়েছে। জার্মান পার্লামেন্টের ৬৩১ সদস্যের মধ্যে ৫০৪ সদস্য বর্তমানে এ কোয়ালিশনের সদস্য। এর মাঝে ৩১১ সদস্য সিডিইউ/সিএসইউর সদস্য। অন্যদিকে এসপিডির সদস্য মাত্র ১৯৩। বিরোধী দলে আছে দি লেফ্ট (৬৪ সদস্য) এবং অ্যালায়েন্স ’৯০ ও গ্রিন (৬৩ সদস্য)। বোঝাই যায়, এ বামপন্থীদের ভূমিকা সীমিত। গ্রান্ড কোয়ালিশন থাকায় যৌথভাবে তারা শরণার্থীদের ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতে পেরেছিল। এটাই একটা প্লাস পয়েন্ট। এখানে শরণার্থীদের ব্যাপারে দক্ষিণপন্থীদের আপত্তি রয়েছে এবং কয়েকটি অনাকাক্সিক্ষত ঘটনাও ঘটেছে। কিন্তু তা সরকারের কেন্দ্রীয় সিদ্ধান্তে তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি। একটা ভয় ছিল, শরণার্থীদের ব্যাপক অভিবাসনের ফলে জার্মানিতে দক্ষিণপন্থীদের উত্থান ঘটতে পারে। জার্মানিতে চরম দক্ষিণপন্থী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি অব জার্মানির (এনডিপি) উত্থান ঘটলেও, তা জনমানসে কোনো বড় প্রভাব ফেলেনি। এনডিপি আদৌ কোনোদিন জার্মান পার্লামেন্টে আসতে পারবে বলে মনে হয় না। আমাদের ভুলে গেলে চলবে না, নাজি পার্টি নেতা হিটলারকে এ দেশের জনগণই ভোট দিয়ে নির্বাচিত করেছিল। তবে অনেকেই মনে করেন, এ ধরনের সম্ভাবনা এখন আর নেই।

গত কয়েকদিন ফ্রাংকফুর্টের সাইলের বিপণিবিতান এলাকায় লক্ষ্য করেছি, কীভাবে জনসংখ্যার মধ্যে পরিবর্তন আসছে। ফ্রাংকফুট এখন ছোটখাটো নিউইয়র্কে পরিণত হয়েছে। বলতে গেলে ফ্রাংকফুর্টে এখন প্রতিটি দেশের নাগরিক খুঁজে পাওয়া যাবে। সাইলের শপিংমলে যারা যাচ্ছেন, তাদের মধ্যে ৬০ ভাগ অভিবাসী, অর্থাৎ অন্য দেশ থেকে এখানে এসেছেন। এর ফলে এখানে একটা মিশ্র জনসংখ্যা তৈরি হচ্ছে। বাচ্চারা স্কুলে যাচ্ছে, জার্মান ভাষা শিখছে- বোঝার উপায় নেই, এরা আদি জার্মান কিনা! পূর্ব ইউরোপ থেকে প্রচুর অভিবাসন হয়েছে শেঙেন চুক্তির কারণে। পূর্ব ইউরোপের সাবেক সমাজতান্ত্রিক দেশগুলো থেকে যারা শেঙেন চুক্তির কারণে আসতে পেরেছিলেন, তারা ছিলেন দক্ষ। চাকরি পেতে সমস্যা হয়নি। আমি ফ্রাংকফুটের পাশে এসর্বন নামে একটা ছোট্ট শহরে ছিলাম। এখানে আমার বন্ধু কামাল থাকে। ৮০’র দশকে আমি যখন এখানে নিয়মিত আসতাম, তখন এটি ছিল মূলত একটি গ্রাম, কোনো প্রতিষ্ঠান তেমন একটা ছিল না। এখন এসর্বন শহরকে চেনা যায় না। কর্পোরেট জগতের অনেকগুলো হেড অফিস এখানে। এখানেই গড়ে উঠছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের কার্যালয়। অফিস সময় পার হলেই দেখা যায় শত শত তরুণ, যারা সবাই উচ্চশিক্ষিত এবং ৮০ ভাগই বিদেশী, রাস্তা পার হয়ে ট্রাম ধরছে বাড়িতে যাওয়ার জন্য। আমি লক্ষ্য করেছি, এদের মধ্যে ভারতীয় ও চাইনিজের সংখ্যা বেশি। এরা আইটি বিশেষজ্ঞ, যে বিশেষজ্ঞ জার্মান স্কুলগুলো তৈরি করতে পারেনি। এসব জায়গায় আমরা দক্ষ জনশক্তি পাঠাতে পারতাম। আমি বারবার বলেছি এবং এখনও বলছি, আইটি সেক্টরকে আরও গুরুত্ব দিতে। এতগুলো বিশ্ববিদ্যালয় আমাদের দেশে। কিন্তু দক্ষ জনশক্তি তৈরি করতে পারছি না, শুধু বেকারের সংখ্যা বাড়াচ্ছি। অথচ এই জার্মানিতেই দক্ষ জনশক্তির (আইটি, ডাক্তার, নার্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মেডিসিন ইত্যাদি) বাজার আমরা সৃষ্টি করতে পারতাম, যেমনটি করেছে ভারত ও চীন। আমাদের শিক্ষামন্ত্রী জিপিএ-৫ নিয়ে গর্ব করেন। কিন্তু জিপিএ-৫ আমাদের দক্ষ জনশক্তি উপহার দিতে পারেনি। জার্মানিতে এসে আমার উপলব্ধি হয়েছে, এখনও সুযোগ আছে। আমরা এ সুযোগটি কাজে লাগাতে পারি।

জার্মানির রাষ্ট্রীয় চরিত্রও বদলে যাচ্ছে। বিভিন্ন সংস্কৃতির সমন্বয়ে নতুন এক সংস্কৃতির জন্ম হয়েছে। হিজাবি মহিলাদের সংখ্যাও বাড়ছে। ফ্রাংকফুট শহরের বিপণিবিতান সাইলের রাস্তায় হিজাবি মহিলা দেখা এখন অতি সাধারণ একটি ঘটনা। পুরো শরীর বোরকায় ঢাকা একাধিক মহিলাও আমি দেখেছি রাস্তায়। বদলে যাচ্ছে ফ্রাংকফুটের চরিত্র। তবে আমাকে যা অবাক করেছে, তা হচ্ছে ভিক্ষাবৃত্তি। নিউইয়র্ক শহরের মতো এই ফ্রাংকফুট শহরেও আমি দেখেছি মানুষকে, বিশেষ করে মহিলাদের ভিক্ষা করতে, যা আগে ছিল না। তবে অধিকাংশই বিদেশী। ডাস্টবিন থেকে কোকের বোতল সংগ্রহ করার দৃশ্য খুব স্বাভাবিক একটি ঘটনা। প্রতি বোতল বিক্রি করে এরা পায় ২৫ সেন্ট। অনেকেই এ থেকে প্রতিদিন ন্যূনতম ১০ ইউরো আয় করেন। সরকার সবাইকে ভাতা দেয়। এটা তাদের উপরি আয়। আমার এক বন্ধু আমাকে শোনাল এক অদ্ভুত কথা- এখানে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ নয়। বেকার ভাতার জন্য যে আবেদন করা হয়, তাতে লেখা থাকে- আপনি ভিক্ষাবৃত্তি করে অতিরিক্ত কিছু ইউরো অর্জন করছেন কিনা। জানি না, এটা সত্য কিনা! তবে আমি নিজ চোখে দেখেছি- যারা ভিক্ষা করছে, পুলিশ তাদের কাগজ পরীক্ষা করছে এবং কিছু না বলে চলে যাচ্ছে। পরোক্ষভাবে আয় করতে উৎসাহিত করা আর কী! এক তরুণীকে আমি দেখেছিলাম, প্রধান রেলস্টেশনের পাশে কাইজার স্ট্রেসেতে রাস্তায় ছোট একটি টুলে বসে ভিক্ষা করতে। তরুণী সিরিয়া থেকে আসা। জানি না, শুধু উপার্জনের আশায়ই মেয়েটি ভিক্ষা করছিল কিনা! নিজের কাছেই খারাপ লাগছিল। জার্মানিতে আমি থাকতে থাকতেই দেখলাম, তুরস্কের সঙ্গে জার্মানির সম্পর্কের অবনতি হয়েছে। এখানে তুরস্কের নাগরিকদের নিয়ে সমস্যা দুটি। কুর্দিরা এখানে শক্তিশালী। তাদের সংগঠন আছে। অন্যদিকে প্রেসিডেন্ট এরদোগানের সমর্থকের সংখ্যাও অনেক।

আমার অবস্থানকালীন কোলন শহরে প্রায় ৪০ হাজার নাগরিকের এক বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ওই র‌্যালিতে এরদোগানের বক্তৃতা দেয়ার কথা ছিল ইন্টারনেটের মাধ্যমে। কিন্তু জার্মান সরকার অনুমতি দেয়নি। অভিযোগ আছে, এরদোগান সরকার জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকদের- যাদের কেউ কেউ জার্মান নাগরিকত্ব গ্রহণ করেছেন, তাদের ব্যবহার করছেন তার সরকারের জনপ্রিয়তা বাড়ানোর জন্য। জার্মানিতে প্রায় ৫ লাখ ৭০ হাজার তুরস্কের নাগরিক বসবাস করেন, যারা ২০১৫ সালে ভোট দিয়েছেন এবং এদের প্রায় ৬০ ভাগ এরদোগানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির পক্ষ ভোট দিয়েছিলেন। জার্মানিতে যে ৩ হাজার মসজিদ রয়েছে, তার মধ্যে ২ হাজার মসজিদ পরিচালনা করে তুরস্কের নাগরিকরা। জার্মানিতে ইসলাম প্রচারে তুরস্কের নাগরিকদের একটি বড় ভূমিকা রয়েছে। এক সময় তুরস্কের নাগরিকরা গেস্ট ওয়ার্কার হিসেবে এদেশে এসেছিলেন এবং জার্মানির শিল্প প্রতিষ্ঠানগুলোয় উৎপাদন বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছিলেন। এখন এদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। তুরস্কের নাগরিকদের দ্বিতীয় জেনারেশনের কেউ কেউ ইতিমধ্যে জার্মানির পার্লামেন্টের সদস্য পর্যন্ত হয়েছেন। যেমন মিস্টার ওজডেমিরের কথা বলা যেতে পারে, যিনি এখন পার্লামেন্টের সদস্য। দীর্ঘদিন জার্মান-তুরস্ক সম্পর্ক ভালো থাকলেও, এখন এ সম্পর্ক ঘিরে নানা জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে ১৫ জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর দুই দেশের আস্থার সম্পর্কে ঘাটতি দেখা দিয়েছে। এরদোগান তার বৈদেশিক সম্পর্কে বড় ধরনের পরিবর্তন এনেছেন। যুক্তরাষ্ট্রকে তিনি সরাসরি অভিযুক্ত করেছেন সামরিক অভ্যুত্থানে জড়িত হওয়ার। তিনি রাশিয়া সফর করেছেন এবং প্রকাশিত একটি নিবন্ধে এ বিষয়ে আমি আলোকপাত করেছিলাম। তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বৃদ্ধি পাওয়ায় জার্মানির সঙ্গে সম্পর্কের প্রশ্নে তা প্রভাব ফেলছে। বলা হচ্ছে, তুরস্ক এখন ন্যাটোর বিভক্তিকে আরও বৃদ্ধি করতে পারে। অর্থাৎ তুরস্কের ভূমিকার কারণে আগামীতে ন্যাটো ভেঙে যেতে পারে। ফলে পুরো ইউরোপে, বিশেষ করে জার্মানিতে এরদোগানকে নিয়ে আলোচনা এখন বেশি; এরদোগানের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ। তিনি এখন তুরস্ককে কোথায় নিয়ে যাচ্ছেন- এ প্রশ্ন অনেকের।

জার্মানিতে শরণার্থীদের নিয়ে দু-একটি প্রশ্ন আছে বটে; কিন্তু ফ্রান্সের মতো এখানকার শহরগুলোকে কোনো ধরনের নিরাপত্তা চাদরে ঢেকে দেয়া হয়নি। তবে বলতেই হয়, বদলে যাচ্ছে জার্মানি ও জার্মানির রাজনীতি। শরণার্থীরা, বিশেষ করে সিরীয় শরণার্থীরা একটা সমস্যা- এটা অস্বীকার করা যাবে না। এ শরণার্থীদের মধ্যে আইএসের কোনো এজেন্ট নেই- তাও অস্বীকার করা যাবে না। তবে এখানকার মানুষ বিষয়টি নিয়ে অতটা ভাবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির পার্থক্য এখানেই যে, জার্মানি বিদেশীদের প্রতি যতটা সহানুভূতিশীল এবং তাদের যত সামাজিক নিরাপত্তা দেয়, যুক্তরাষ্ট্র তা দেয় না। যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা নেই বললেই চলে। প্রায় তিন মাস যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন শহরে ঘুরছি। জানতে ও বুঝতে চেষ্টা করছি এখানকার রাজনীতি। তবে জার্মানির বর্তমান রাজনীতি ও সমাজ ব্যবস্থা আমাকে অবাকই করছে। এক সময় জার্মান নাগরিকত্ব পাওয়া অত সহজ ছিল না। জার্মানরা তাদের রক্তের সঙ্গে অন্য রক্ত মিশতে দিতে রাজি ছিল না। সেই জার্মানি এখন বদলে গেছে। আগামী ২০ বছর পর কোন জার্মানিকে দেখব, তা আমি কল্পনাও করতে পারছি না এখন।

ফ্রাংকফুর্ট, জার্মানি
Daily Jugantor
22.08.2016

ইতিহাসে এরদোগান কীভাবে চিহ্নিত হবেন

ইতিহাসে এরদোগান কীভাবে চিহ্নিত হবেনগত ১৫ জুলাই ২০১৬ তারিখ তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর কেটে গেছে প্রায় চার সপ্তাহ। এরই মাঝে ব্যাপক পরিবর্তন এসেছে তুরস্কে। প্রধানমন্ত্রীর শীর্ষ এক সামরিক কর্মকর্তাকে রিমান্ডে নেয়া, প্রায় একশ’র মতো জেনারেল তথা একই পদমর্যাদার অফিসারদের গ্রেফতার করা, শিক্ষা প্রতিষ্ঠান, সেনাবাহিনী ও বিচার বিভাগে ব্যাপক শুদ্ধি অভিযান চালানোর পর যে প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে তা হচ্ছে, এরদোগান তুরস্ককে কোথায় নিয়ে যাচ্ছেন? তুরস্কের পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের ইঙ্গিত করছেন কেউ কেউ। যুক্তরাষ্ট্র তথা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা এবং রাশিয়া-চীনের প্রতি ঝুঁকে যাওয়ার প্রবণতার কথাও বলছেন কেউ কেউ। তার বিরুদ্ধে অভিযোগ অনেক। প্রধানমন্ত্রী এরদোগান যেভাবে শাসনকার্য পরিচালনা করছিলেন, সে ব্যাপারে অনেকেরই আপত্তি আছে। তার বিরুদ্ধে অনেক অভিযোগের একটি হচ্ছে, তিনি ক্ষমতা নিজের হাতে রাখতে চান। ২০০৩ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর ২০১৪ সাল পর্যন্ত তিনি একটানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন। কিন্তু সংবিধান তাকে আরো একবার দায়িত্ব পালনের সুযোগ না দেয়ায় তিনি ২০১৪ সালের ২৮ আগস্ট প্রেসিডেন্টের দায়িত্ব নেন। একপর্যায়ে তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে তিনি প্রেসিডেন্ট শাসিত সরকারব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নিয়েছিলেন। এর ফলে তিনি তার এক সময়ের বিশ্বস্ত ও সাবেক প্রধানমন্ত্রী আহমেত দাভুলগলুর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যান এবং দাভুলগলুকে পদত্যাগ করতে বাধ্য করেন। তিনি রাজধানী আঙ্কারার একটি পাহাড়ে প্রেসিডেন্ট হাউস নির্মাণ করছেন, যার পরিচিতি ‘হোয়াইট প্যালেস’ হিসেবে। প্রায় এক হাজার কক্ষ বিশিষ্ট এই বাড়িটি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের বাসস্থান হোয়াইট হাউস থেকেও বড়। নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৬১৫ মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৪৯২০ কোটি টাকা। এত বিপুল অর্থ ব্যয় করে প্রাসাদতুল্য এ ধরনের একটি ভবন তৈরি করা আদৌ উচিত কিনা, সে প্রশ্ন কোনো কোনো মহলে উঠেছে। এরদোগানের মন্ত্রিসভার অনেক সদস্য ও তাদের পরিবারবর্গ সরাসরি দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছেন। শীর্ষ স্থানীয় একেপি দলের নেতাদের এই দুর্নীতি তিনি রোধ করতে পারেননি। ইরানের বিরুদ্ধে যখন আন্তর্জাতিক অবরোধ বজায় ছিল, তখন তুরস্ক ইরান থেকে তেল ও গ্যাস আমদানি করে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে। একই কথা প্রযোজ্য সিরিয়ার আইএস (ইসলামিক স্টেট) বিদ্রোহীর ক্ষেত্রেও। সিরিয়ার এবং ইরাকের অনেক তেলক্ষেত্র দখল করে নিয়েছিল আইএস বিদ্রোহীরা। তারা ওই তেলক্ষেত্র থেকে তেল উত্তোলন করে অবৈধ পথে তুরস্ক দিয়ে ওই তেল বিদেশে রফতানি করত। এই তেল বিক্রি ছিল আইএসের অর্থ আয়ের অন্যতম উৎস। সারা বিশ্ব যখন মোটামুটিভাবে জঙ্গি তৎপরতার ব্যাপারে উৎকণ্ঠিত, তখন তুরস্ক আইএসের অর্থ আয়ের ব্যবস্থা করে দিয়েছিল। এমন কথাও শোনা যায় জঙ্গিদের প্রশিক্ষণও দেয়া হয় তুরস্কের কোনো কোনো গোপন আস্তানায়(?) খোদ এরদোগানের বিরুদ্ধে বড় অভিযোগ তিনি নিজেকে ইতোমধ্যেই তুরস্কের ‘সুলতান’ ভাবতে শুরু করেছেন। তুরস্কের অটোমান সাম্রাজ্য ১৮০৮ সাল থেকে ১৯২২ সাল পর্যন্ত বিস্তৃত ছিল। একদিকে দক্ষিণ-পূর্ব ইউরোপ, পশ্চিম এশিয়া, মধ্য এশিয়ার ককেশিয়ান অঞ্চল ও অন্যদিকে উত্তর আফ্রিকা পর্যন্ত বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তুরস্কের শাসকরা, যারা সুলতান হিসেবে পরিচিত ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর পরই এই রাজতন্ত্রের অবসান ঘটে। ১৯২২ সালের ১ নভেম্বর অটোমান সাম্রাজ্যের অবসানের ঘোষণা করা হয়। এরপর কামাল পাশার নেতৃত্বে আধুনিক তুরস্কের গোড়াপত্তন হয়। এখন এরদোগান যেভাবে শাসনকার্য পরিচালনা করছেন, ইতিহাসে এরদোগান কীভাবে চিহ্নিত হবেনযেভাবে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন, তাতে কেউ কেউ তাকে সাবেক অটোমান শাসকদের সঙ্গে তুলনা করছেন। গেল বছর তুরস্কের জনপ্রিয় পত্রিকা জামানের নিয়ন্ত্রণভার সরকারের হাতে তুলে দেয়া হয়। অর্থাৎ দৈনিক পত্রিকাটি সরকারিকরণ করা হয়। এর মাধ্যমে তিনি মিডিয়ার ওপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। তবে এটা স্বীকার করতেই হবে তিনি যথেষ্ট জনপ্রিয়। নেতৃত্ব দেয়ার ক্ষমতা তার আছে। রাজনীতি বিজ্ঞানের ভাষায় যাকে ‘ক্যারিশম্যাটিক’ বা সম্মোহনী নেতৃত্ব বলে, সেই সম্মোহনী নেতৃত্ব তার রয়েছে। মুসলিম প্রধান দেশগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার এক মহাপরিকল্পনা তার রয়েছে। চীনের মতোই পুরনো ‘সিল্ক রোড’কে তিনি পুনরুজ্জীবিত করতে চান। তুরস্কে আমি দেখেছি আফ্রিকার অনেক গরিব দেশের শিশুদের তার সরকার আশ্রয় দিয়েছে। ইসলামিক মতাদর্শের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকলেও তিনি ওয়াহেবি বা জিহাদি মতাদর্শে বিশ্বাসী নন। এক সময়ের ফুটবল খেলোয়াড় এরদোগান তার রাজনৈতিক জীবন গড়ে তুলেছেন ইসলামিক ওয়েলফেয়ার পার্টির নেতা নেকমাতিন এরবাকানের ছত্রছায়ায়। তিনি ছিলেন প্রাচীন নগরী ইস্তানবুলের জনপ্রিয় মেয়র। এই ইস্তানবুলই হচ্ছে তার ‘ক্ষমতার ঘাঁটি।’ যখন অভ্যুত্থানকারীরা আঙ্কারার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিল তখন তিনি ছিলেন অবসরকালীন ছুটিতে। তিনি কর্মীদের আহ্বান জানিয়েছিলেন রাস্তায় অবস্থান নিতে। আর হাজার হাজার সমর্থক ইস্তানবুলের রাস্তায় অবস্থান নিয়ে অভ্যুত্থানকারীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছিল। এখানে বলা দরকার নেকমাতিন এরবাকানের নেতৃত্বে ইসলামি ওয়েলফেয়ার পার্টি ‘অতি ইসলামিক’ এবং তুরস্কের সংবিধানের মূল ধারার (অর্থাৎ ধর্ম নিরপেক্ষতার) পরিপন্থী হওয়ায় দলটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, যা কিনা সেনাবাহিনী চেয়েছিল। দলটি নিষিদ্ধ ঘোষিত হওয়ায় ওই দলের সমর্থকরা প্রথমে ভাচু পার্টি গঠন করে এবং পরে গঠন করে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, যা একেপি নামেও পরিচিত। আবদুল্লাহ গুল ও এরদোগান একেপি পার্টি গঠনের উদ্যোক্তা। ২০০২ সালের নির্বাচনে একেপি পার্টি বিজয়ী হওয়ায় আবদুল্লাহ গুল প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরদোগান তখন ছিলেন জেলে। একটি কবিতা আবৃত্তি করার অভিযোগে, যেখানে তিনি তুরস্কের ধর্মনিরপেক্ষ চরিত্রকে কটাক্ষ করেছিলেন, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। একেপি পার্টি সরকার গঠন করে তার সাজা মওকুফ করে দেয়। তিনি উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদে আসেন, প্রধানমন্ত্রী হন আর আব্দুল্লাহ গুল হন প্রেসিডেন্ট। সেই থেকে তার যাত্রা শুরু। ২০১৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তিনি আর প্রধানমন্ত্রী হতে পারেননি। হয়েছেন প্রেসিডেন্ট এবং সংবিধানে পরির্তন এনে তুরস্ককে রাষ্ট্রপতিশাসিত একটি দেশে পরিণত করেছেন। দেশটিতে একজন প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ক্যাবিনেট থাকলেও মূল ক্ষমতা প্রেসিডেন্টের হাতে। তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নাম বার বার সংবাদপত্রে আসছে। তিনি হচ্ছেন ধর্মগুরু ফতেহউল্লাহ গুলেন। সনাতন অর্থে তিনি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলেননি কিংবা আমাদের দেশের মতো কোনো ‘খানকা’ প্রতিষ্ঠান করেননি। সেবামূলক প্রতিষ্ঠান তার আছে। এই অভ্যুত্থানের পেছনে এরদোগান গুলের অনুসারীদের দায়ী করেছেন। অভিযোগ আছে তুরস্কের সেনাবাহিনীর মধ্যে ফতেহউল্লাহ গুলেনের অনুসারীদের প্রভাব বাড়ছিল যা ছিল এরদোগানের চিন্তার কারণ। এই ব্যর্থ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেনাবাহিনীতে এখন ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হবেন প্রেসিডেন্ট এরদোগান। ৬ লাখ ৪০ হাজার সদস্য নিয়ে গঠিত তুরস্কের প্রতিরক্ষা বাহিনী। এর মাঝে সেনাবাহিনীর সংখ্যা বেশি। ব্রিগেডিয়ার থেকে শুরু করে পূর্ণ জেনারেল পর্যন্ত সিনিয়র অফিসারের সংখ্যা ৩৫০ জনের ওপরে। সংবাদপত্রের খবর অনুযায়ী ১০৩ জন সিনিয়র অফিসারকে ইতোমধ্যে বহিষ্কার অথবা গ্রেফতার করা হয়েছে। এক সময় ধারণা করা হতো তুরস্কে ইসলামপন্থিদের যেভাবে উত্থান ঘটেছে, সেখানে কামাল আতাতুর্কের রাজনীতির অনুসারী সেনাবাহিনী তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু সে ধারণা পাল্টে গেছে। গুলেনপন্থি ঊর্ধ্বতন সামরিক অফিসারদের বহিষ্কার ও গ্রেফতারের ঘটনা প্রমাণ করে সেনাবাহিনী তথা নৌ ও বিমানবাহিনীতে গুলেনপন্থিদের প্রভাব বাড়ছিল। এতে গুলেনপন্থিদের প্রভাব প্রতিরক্ষা বাহিনীসহ প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান রয়ে গেছে এটা যেমনি স্বীকৃতি পেল ঠিক তেমনি এদের উৎখাত করে সেনাবাহিনীতে তথা প্রশাসনে এখন ব্যাপক সংস্কার আনতে সক্ষম হবেন প্রেসিডেন্ট এরদোগান। এটা করতে গিয়ে তিনি তার জনপ্রিয়তাকে বিতর্কিত করতে পারেন। এখানে বলা ভালো, ফতেহউল্লাহ গুলেন একজন ইসলামিক চিন্তাবিদ। তথাকথিত ইসলামিক শিক্ষায় তিনি শিক্ষিত না হলেও কিংবা তুরস্কে কোনো শীর্ষ ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান না হয়েও তিনি ইসলাম ও গণতন্ত্রের সমন্বয় করে ইসলামকে নতুন করে তুরস্কের মানুষের কাছে উপস্থাপন করেছিলেন। তিনি প্রচুর লিখেছেন এ বিষয়ে। ইংরেজিতে অনূদিত বইও আছে। আমার মনে আছে ঢাকাস্থ তুরস্কের সাংস্কৃতিক বিভাগের প্রধানের মাধ্যমে ২০১২ সালে আমি গুলেনের একটি বইও পেয়েছিলাম। বাংলাদেশে ইসলামিক বুদ্ধিজীবীদের মাঝে গুলেন খুব পরিচিত নাম নয়। তার ওপর লেখা-জোখা খুব কমই হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এক অধ্যাপকের একটি প্রবন্ধও আমি পড়েছিলাম আজ থেকে ৪-৫ বছর আগে। গুলেন নিজে সুটেড-বুটেড, বর্তমানে স্বেচ্ছানির্বাসিত, থাকেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়াতে। অনেকটা সুফী ভাবধারার অনুসারী তিনি। জিহাদি মতাদর্শকেও তিনি সমর্থন করেন না। তাকে বলা হয় ‘ইসলামের গাঙ্গী।’ তার মূল মন্ত্র হচ্ছে শিক্ষা। ‘জিহাদি শিক্ষা’র কথাও শোনা যায় কোনো কোনো প্রবন্ধে। এর অবিশ্যি বিস্তারিত ব্যাখ্যা আমরা পাইনি। তুরস্কে একটি বিশাল সাম্রাজ্য তিনি গড়ে তুলেছিলেন। যে সাম্রাজ্যের আওতায় রয়েছে ব্যাংক, বীমা, মিডিয়া ও শত শত স্কুল। খোদ যুক্তরাষ্ট্রে এবং জার্মানিতে একশ’র অধিক স্কুল রয়েছে গুলেন অনুসারীদের। তিনি যে প্রতিষ্ঠান তুরস্কে গড়ে তুলেছিলেন তার নাম ঐরুসবঃ, ইংরেজি করলে যা দাঁড়ায় তা হচ্ছে ঝবৎারপব অথবা সেবা। এই সংগঠনের সঙ্গে যারা জড়িত, তাদের বলা হয় ঈবসধধঃ বা সম্প্রদায় অথবা কমিউনিটি। তার সংগঠন ১৭টি বিশ্ববিদ্যালয় পরিচালনা করে তুরস্কে। বাংলাদেশে উত্তরার ৫নং সেক্টরে যে তার্কিস স্কুল রয়েছে, এটাও তারা পরিচালনা করে। মধ্য এশিয়ার দেশগুলোতেও তাদের স্কুল রয়েছে। তুরস্কে তাদের অনুসারীদের সংখ্যা ৬০ লাখ বলে ধরা হয়। এরা প্রশাসনের এত গভীরে প্রবেশ করেছে যা এরদোগানের জন্য ছিল চিন্তার কারণ। একসময় এরদোগানকে গুলেন অনুসারী হিসেবে গণ্য করা হতো। কিন্তু ২০১৩ সালের পর থেকে এরদোগানের সঙ্গে গুলেনের সম্পর্কের অবনতি ঘটে। এরদোগান মনে করতেন গুলেন তার জন্য অন্যতম চ্যালেঞ্জ হয়ে দেখা দিচ্ছেন। গুলেন সমর্থকদের দ্বারা উৎখাত হওয়ারও ভয় ছিল তার। দুর্নীতির অভিযোগে এরদোগানের ছেলে তিন মন্ত্রীর ছেলের বিরুদ্ধে এবং একটি বড় ব্যাংকের বিরুদ্ধে যখন তদন্ত শুরু হয় ২০১৩ সালে তখনই বোঝা গিয়েছিল গুলেনের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছে। এরপর ঘটে ইস্তানবুলে গাজী পার্কের ঘটনা। ইস্তানবুলের মেয়র ছিলেন এরদোগান (১৯৯৪-৯৮) এবং এই ইস্তানবুলই হচ্ছে তার ‘ক্ষমতার উৎস।’ সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে এখানেই বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। সেই ইস্তানবুলে তাকসিম গাজী পার্কের ঘটনা যখন ঘটে (২০১৩ জুন, নিউইয়র্কের অক্যুপাই মুভমেন্ট অব আদলে বিশাল এলাকা অক্যুপাই করা, পুলিশের উচ্ছেদ অভিযানে ১১ জনের মৃত্যু), তখন এটা স্পষ্ট হয়ে গিয়েছিল খোদ এরদোগানের অনুসারীদের ভেতরেই একটি পক্ষ এই অক্যুপাই মুভমেন্টকে সমর্থন করেছিল। এরদোগান মনে করতেন এই আন্দোলনের পেছনে গুলেনের ইন্ধন রয়েছে। এ কারণেই গুলেনের প্রতি তার আক্রোশটা বেশি। জাতির উদ্দেশে দেয়া ভাষণেও তিনি আবারো গুলেনের বিরুদ্ধে অভিযোগ আনেন। আপতত মনে করা হচ্ছে এরদোগান টিকে গেছেন। কিন্তু কতদিনের জন্য সেটা একটা বড় প্রশ্ন এখন। তিনি শুদ্ধি অভিযান শুরু করেছেন। এই অভিযান তুরস্ককে কোথায় নিয়ে যাবে সেটাও একটা প্রশ্ন। তুরস্ক শুধু ন্যাটো বা পশ্চিমা বিশ্বের জন্যই একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নয় বরং জঙ্গিবাদ দমনে, বিশেষ করে সিরিয়ায় আইএসের উত্থান ঠেকাতে তুরস্কের প্রয়োজন রয়েছে। তুরস্কের আদানা শহরে ইনসিরলিক বিমান ঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান রয়েছে। আইএসের বিরুদ্ধে বোমাবর্ষণে এই ঘাঁটির বিমান ব্যবহার করা হয়। অভিযোগ আছে, এই বিমান ঘাঁটিতে পারমাণবিক সমরাস্ত্র মজুদ রেখেছে যুক্তরাষ্ট্র। সুতরাং তুরস্ক-যুক্তরাষ্ট্র সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সব মিলিয়ে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থান অনেক প্রশ্নের জš§ দিয়েছে। আর এসব প্রশ্নের জবাবের জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে মাত্র। ডালাস, যুক্তরাষ্ট্র থেকে Daily Manob Kontho 08.08.2016

জার্মান-তুরস্ক সম্পর্ক ও এরদোগানের ভবিষ্যৎ

গেল প্রায় দুই সপ্তাহ আমি জার্মানিতে। এক শহর থেকে আরেক শহর ঘুরে বেড়াচ্ছি। উদ্দেশ্য হচ্ছে, সাম্প্রতিক ইউরোপে যেসব পরিবর্তন এসেছে, বিশেষ করে লাখ লাখ সিরীয় শরণার্থীর উপস্থিতি, ব্রেক্সিট থেকে ইংল্যান্ডের বেরিয়ে যাওয়ার পর জার্মানির রাজনীতি কোন দিকে পরিচালিত হয়, তা কাছ থেকে দেখা। কিন্তু এখানে থাকতে থাকতেই আমি একটি বড় পরিবর্তন লক্ষ করেছি, এখানে বসবাসরত তুরস্কের নাগরিকদের নিয়ে এবং জার্মানি তুরস্কের একটি গোপন নথি ফাঁস করে দেয়ায় তুরস্কের সঙ্গে জার্মানির সম্পর্কের অবনতি ঘটেছে। চলতি মাসের প্রথম দিক থেকে জার্মানিতে আমার অবস্থানকালীন কোলন শহরে প্রায় ৪০ হাজার নাগরিকের এক বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়। ওই র‌্যালিতে এরদোগানের বক্তৃতা দেয়ার কথা ছিল ইন্টারনেটের মাধ্যমে। কিন্তু জার্মান সরকার ওই অনুমতি দেয়নি। অভিযোগ আছে, এরদোগান সরকার জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকদের যাদের কেউ কেউ জার্মান নাগরিকত্ব গ্রহণ করেছেন, তাদের ব্যবহার করছেন তার সরকারের জনপ্রিয়তা বাড়ানোর জন্য। জার্মানিতে প্রায় ৫ লাখ ৭০ হাজার তুরস্কের নাগরিক বসবাস করেন, যারা ২০১৫ সালে ভোট দিয়েছেন এবং প্রায় শতকরা ৬০ ভাগ এরদোগান ‘জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট’ পার্টির পক্ষে ভোট দিয়েছিলেন। জার্মানিতে যে ৩ হাজার মসজিদ রয়েছে, তার মাঝে ২ হাজার মসজিদ পরিচালনা করেন তুরস্কের নাগরিকরা। জার্মানিতে ইসলাম প্রচারে তুরস্কের নাগরিকদের একটি বড় ভূমিকা রয়েছে। একসময় তুরস্কের নাগরিকরা ‘গেস্ট ওয়ার্কার’ হিসেবে এদেশে এসেছিলেন এবং জার্মানির শিল্পপ্রতিষ্ঠানগুলোতে উৎপাদন বৃদ্ধিতে এক বড় ভূমিকা রেখেছিলেন। এখন এদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। তুরস্কের নাগরিকদের দ্বিতীয় জেনারেশনের কেউ কেউ এরই মধ্যে জার্মানির পার্লামেন্টের সদস্য পযন্ত হয়েছেন। যেমন মিস্টার ওজডেমিরের কথা বলা যেতে পারে, যিনি এখন জার্মান পার্লামেন্টের সদস্য। দীর্ঘদিন জার্মান-তুরস্ক সম্পর্ক ভালো থাকলেও এখন এ সম্পর্কে নানা জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে, ১৫ জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর দুই দেশের আস্থার সম্পর্কে ঘাটতি দেখা দিয়েছে। এরদোগান তার বৈদেশিক সম্পর্কে বড় পরিবর্তন এনেছেন। যুক্তরাষ্ট্রকে তিনি সরাসরি অভিযুক্ত করেছেন সামরিক অভ্যুত্থানে জড়িত হওয়ার। রাশিয়া তিনি সফর করেছেন এবং এ বিষয়ে আমার একটি নিবন্ধ এর আগে আলোকিত বাংলাদেশ পত্রিকায় ছাপা হয়েছিল। ফলে তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বৃদ্ধি পাওয়ায় জার্মানির সঙ্গে সম্পর্কের প্রশ্নে তা প্রভাব ফেলছে। বলা হচ্ছে, তুরস্ক এখন ন্যাটোর বিভক্তিকে আরও বৃদ্ধি করতে পারে। অর্থাৎ তুরস্কের ভূমিকার কারণে আগামীতে ন্যাটো ভেঙে যেতে পারে। ফলে পুরো ইউরোপে, বিশেষ করে জার্মানিতে এরদোগানকে নিয়ে আলোচনা এখন বেশি। এরদোগানের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ। তিনি এখন তুরস্ককে কোথায় নিয়ে যাচ্ছেন? প্রথমত, প্রেসিডেন্ট এরদোগান যেভাবে শাসনকার্য পরিচালনা করছিলেন, সে ব্যাপারে অনেকেরই আপত্তি আছে। তার বিরুদ্ধে অনেক অভিযোগের একটি হচ্ছে, তিনি ক্ষমতা নিজের হাতে রাখতে চান। ২০০৩ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর ২০১৪ সাল পর্যন্ত তিনি একটানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন। কিন্তু সংবিধান তাকে আরও একবার দায়িত্ব পালনের সুযোগ না দেয়ায় তিনি ২০১৪ সালের ২৮ আগস্ট প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এক পর্যায়ে তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে তিনি প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নিয়েছিলেন। ফলে তিনি তার একসময়ের বিশ্বস্ত ও সাবেক প্রধানমন্ত্রী আহমেত দাভুলগলুর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যান এবং দাভুলগলুকে পদত্যাগ করতে বাধ্য করেন। দ্বিতীয়ত, তিনি রাজধানী আঙ্কারার একটি পাহাড়ে প্রেসিডেন্ট হাউস নির্মাণ করছেন, যার পরিচিতি ‘হোয়াইট প্যালেস’ হিসেবে। প্রায় ১ হাজার কক্ষবিশিষ্ট এ বাড়িটি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের বাসস্থান হোয়াইট হাউস থেকেও বড়। নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৬১৫ মিলিয়ন ডলার, বাংলাদেশী টাকায় প্রায় ৪ হাজার ৯২০ কোটি। এত বিপুল অর্থ ব্যয় করে প্রাসাদতুল্য এ ধরনের একটি ভবন তৈরি করা আদৌ উচিত কিনা, সে প্রশ্ন কোনো কোনো মহলে উঠেছে। তৃতীয়ত, এরদোগানের মন্ত্রিসভার অনেক সদস্য ও তাদের পরিবারবর্গ সরাসরি দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছেন। শীর্ষস্থানীয় একেপি দলের নেতাদের এ দুর্নীতি তিনি রোধ করতে পারেননি। চতুর্থত, ইরানের বিরুদ্ধে যখন আন্তর্জাতিক অবরোধ বজায় ছিল, তখন তুরস্ক ইরান থেকে তেল ও গ্যাস আমদানি করে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে। একই কথা প্রযোজ্য, সিরিয়ার আইএস (ইসলামিক স্টেট) বিদ্রোহীর ক্ষেত্রেও। সিরিয়া এবং ইরাকের অনেক তেলক্ষেত্র দখল করে নিয়েছিল আইএস বিদ্রোহীরা। তারা ওই তেলক্ষেত্র থেকে তেল উত্তোলন করে অবৈধপথে তুরস্ক দিয়ে ওই তেল বিদেশে রফতানি করত। এ তেল বিক্রি ছিল আইএসের অর্থ আয়ের অন্যতম উৎস। বিশ্ব যখন মোটামুটিভাবে আইএসের জঙ্গি তৎপরতার ব্যাপারে উৎকণ্ঠিত, তখন তুরস্ক আইএসের অর্থ আয়ের ব্যবস্থা করে দিয়েছিল। এমন কথাও শোনা যায়, জঙ্গিদের প্রশিক্ষণও দেয়া হয় তুরস্কের কোনো কোনো গোপন আস্তানায়(?)। পঞ্চমত, খোদ এরদোগানের বিরুদ্ধে বড় অভিযোগ, তিনি নিজেকে এরই মধ্যে তুরস্কের ‘সুলতান’ ভাবতে শুরু করেছেন। তুরস্কের অটোমান সাম্রাজ্য ১৮০৮ থেকে ১৯২২ সাল পর্যন্ত বিস্তৃত ছিল। একদিকে দক্ষিণ-পূর্ব ইউরোপ, পশ্চিম এশিয়া, মধ্য এশিয়ার ককেশিয়ান অঞ্চল ও অন্যদিকে উত্তর আফ্রিকা পর্যন্ত বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তুরস্কের শাসকরা, যারা সুলতান হিসেবে পরিচিত ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পরপরই এ রাজতন্ত্রের অবসান ঘটে। ১৯২২ সালের ১ নভেম্বর অটোমান সাম্রাজ্যের অবসানের ঘোষণা করা হয়। এরপর কামাল পাশার নেতৃত্বে আধুনিক তুরস্কের গোড়াপত্তন হয়। এখন এরদোগান যেভাবে শাসনকার্য পরিচালনা করছেন, যেভাবে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন, তাতে করে কেউ কেউ তাকে সাবেক অটোমান শাসকদের সঙ্গে তুলনা করছেন। ষষ্ঠত, গেল বছর তুরস্কের জনপ্রিয় পত্রিকা জামান এর নিয়ন্ত্রণভার সরকারের হাতে তুলে দেয়া হয়। অর্থাৎ দৈনিক পত্রিকাটি সরকারীকরণ করা হয়। এর মাধ্যমে তিনি মিডিয়ার ওপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।
তবে এটা স্বীকার করতেই হবে, তিনি যথেষ্ট জনপ্রিয়। নেতৃত্ব দেয়ার ক্ষমতা তার আছে। রাজনীতি বিজ্ঞানের ভাষায় যাকে  ‘ক্যারিসম্যাটিক’ বা সম্মোহনী নেতৃত্ব বলে, সেই সম্মোহনী নেতৃত্ব তার রয়েছে। মুসলিমপ্রধান দেশগুলোকে এক প্লাটফর্মে নিয়ে আসার মহাপরিকল্পনা তার রয়েছে। চীনের মতোই পুরনো ‘সিল্ক রোড’কে তিনি পুনরুজ্জীবিত করতে চান। তুরস্কে আমি দেখেছি, আফ্রিকার অনেক গরিব দেশের শিশুদের তার সরকার আশ্রয় দিয়েছে। ইসলামিক মতাদর্শের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকলেও, তিনি ওয়াহেবি বা জিহাদি মতাদর্শে বিশ্বাসী নন। একসময়ের ফুটবল খেলোয়াড় এরদোগান তার রাজনৈতিক জীবন গড়ে তুলেছেন ইসলামিক ওয়েলফেয়ার পার্টির নেতা নেকমাতিন এরবাকানের ছত্রছায়ায়। তিনি ছিলেন প্রাচীন নগরী ইস্তানবুলের জনপ্রিয় মেয়র। এ ইস্তানবুলই হচ্ছে তার ‘ক্ষমতার ঘাঁটি’। যখন অভ্যুত্থানকারীরা আঙ্কারার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিল, তখন তিনি ছিলেন অবসরকালীন ছুটিতে। তিনি কর্মীদের আহ্বান জানিয়েছিলেন, রাস্তায় অবস্থান নিতে। আর হাজার হাজার সমর্থক ইস্তানবুলের রাস্তায় অবস্থান নিয়ে অভ্যুত্থানকারীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছিল। এখানে বলা দরকার, নেকমাতিন এরবাকানের নেতৃত্বে ইসলামিক ওয়েলফেয়ার পার্টি ‘অতি ইসলামিক’ এবং তুরস্কের সংবিধানের মূল ধারার (অর্থাৎ ধর্ম নিরপেক্ষতার) পরিপন্থী হওয়ায় দলটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, যা কিনা সেনাবাহিনী চেয়েছিল। দলটি নিষিদ্ধ ঘোষিত হওয়ায় ওই দলের সমর্থকরা প্রথমে ভার্চু পার্টি গঠন করে এবং পরে গঠন করে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, যা একেপি নামেও পরিচিত। আবদুল্লাহ গুল ও এরদোগান একেপি পার্টি গঠনের উদ্যোক্তা। ২০০২ সালের নির্বাচনে একেপি পার্টি বিজয়ী হওয়ায় আবদুল্লাহ গুল প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরদোগান তখন ছিলেন জেলে। একটি কবিতা আবৃত্তি করার অভিযোগে যেখানে তিনি তুরস্কের ধর্মনিরপেক্ষ চরিত্রকে কটাক্ষ করেছিলেন, তাকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছিল। একেপি পার্টি সরকার গঠন করে তার সাজা মওকুফ করে দেয়। তিনি উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদে আসেন, প্রধানমন্ত্রী হন আর আবদুল্লাহ গুল হন প্রেসিডেন্ট। সেই থেকে তার যাত্রা শুরু। ২০১৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তিনি আর প্রধানমন্ত্রী হতে পারেননি। হয়েছেন প্রেসিডেন্ট এবং সংবিধানে পরিবর্তন এনে তুরস্ককে রাষ্ট্রপতি শাসিত একটি দেশে পরিণত করেছেন। দেশটিতে একজন প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ক্যাবিনেট থাকলেও মূল ক্ষমতা প্রেসিডেন্টের হাতে।
এখন ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর সন্দেহাতীতভাবে এরদোগানের হাত আরও শক্তিশালী হয়েছে। একটি শক্তিশালী প্রেসিডেন্সি কি তুরস্কের গণতন্ত্রকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারবে? একটি জিনিস অবশ্য লক্ষণীয়, আর তা হচ্ছে, এরদোগান আর একেপি পার্টির ক্ষমতা পরিচালনা নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক থাকলেও সংসদে সব বিরোধী দল একত্রিত হয়ে সামরিক অভ্যত্থানের উদ্যোগকে সমালোচনা করেছে। এরদোগানের পাশে এসে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট এরদোগানও সব বিরোধী দলকে ধন্যবাদ জানিয়েছেন। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রের জন্য এটা একটা  মেসেজ। জাতীয় ঐক্যের প্রশ্নে জাতি যদি বিভক্ত থাকে, তাহলে গণতন্ত্রও শক্তিশালী হয় না। তুরস্কের গণতন্ত্র মুখ থুবড়ে পড়েনি, একটি ধাক্কা খেয়েছে। এক্ষেত্রে জাতীয় ঐক্যটা বড় প্রয়োজন। তবে সেই সঙ্গে প্রেসিডেন্ট এরদোগানেরও দায়িত্ব রয়েছে অনেক। ‘জনগণই সকল ক্ষমতার উৎস’ এটা তুরস্কের জনগণ প্রমাণ করেছেন। কিন্তু ব্যক্তি-স্বাধীনতা, আইনের শাসন, মিডিয়ার স্বাধীনতা, স্বাধীন বিচার বিভাগÑ এসব যদি নিশ্চিত করা না যায়, তাহলে সত্যিকার গণতন্ত্রের স্বাদ তুরস্কের জনগণ পাবে না। অভ্যুত্থান-পরবর্তী তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের কাছে প্রত্যাশা তাই অনেক বেশি। কিন্তু যে কোনো ভুল সিদ্ধান্ত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তুরস্কের সঙ্গে জার্মানির সম্পর্কের অবনতি ঘটেছে। বাটেন-উটেনবুর্গ প্রদেশের মুখ্যমন্ত্রী উইনফ্রিড ক্রেটসম্যান অভিযোগ করেছেন, তার প্রদেশে গুলেন সমর্থিতদের দ্বারা পরিচালিত স্কুল বন্ধ করে দেয়ার জন্য তুরস্ক সরকার তাকে অনুরোধ করেছে। এটা তিনি করবেন না বলেও জানিয়েছেন। জুনে জার্মান পার্লামেন্ট একটি সিদ্ধান্ত গ্রহণ করে। তাতে তুরস্ক কর্তৃক অতীতে আরমেনিয়ানদের হত্যা করার ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এ সিদ্ধান্ত তুরস্ক সরকার ভালো চোখে নেয়নি। এরদোগান জার্মান পার্লামেন্ট সদস্যদের তুরস্কে অবস্থানরত ন্যাটোর ঘাঁটি ভ্রমণের অনুমতিও দেননি। ফলে দুই দেশের সম্পর্কে নানা জটিলতা তৈরি হয়েছে।
এরদোগান তুরস্কে একটি বড় পরিবর্তন আনতে চাচ্ছেন। প্রায় ৮০ হাজার কর্মকর্তা, তথা কর্মচারীকে বহিষ্কার করা হয়েছে। তিনি এখন অত্যন্ত শক্তিশালী এক ‘শাসক’। তবে স্পষ্টতই এটা করতে গিয়ে পশ্চিমা বিশ্বে তিনি ‘বন্ধু’ হারিয়েছেন। এতে করে তার ‘স্বার্থ’ হয়তো হাসিল হতে পারে। কিন্তু তার ব্যক্তিগত ‘ইমেজ’ থাকবে নানা প্রশ্নের মুখে।
ফ্রাঙ্কফুট, জার্মানি
Daily Alokito Bangladesh
21.08.16